ভ্যালেন্সিয়াকে নিয়ে মন্তব্যের পর ক্ষমা চাইলেন রদ্রি

ক্রীড়া ডেস্ক

খেলা

ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ শেষে প্রতিপক্ষকে নিয়ে করা মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন বার্সেলোনার মিডফিল্ডার রদ্রি। ভ্যালেন্সিয়ার অধিনায়ক হোসে লুইস গায়ার সঙ্গে

2026-09-09T21:23:08+00:00
2026-09-09T21:23:08+00:00
 
  বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
খেলা
ভ্যালেন্সিয়াকে নিয়ে মন্তব্যের পর ক্ষমা চাইলেন রদ্রি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৩ পিএম 
রদ্রি । ছবি : সংগৃহীত
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ শেষে প্রতিপক্ষকে নিয়ে করা মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন বার্সেলোনার মিডফিল্ডার রদ্রি। ভ্যালেন্সিয়ার অধিনায়ক হোসে লুইস গায়ার সঙ্গে যোগাযোগ করে নিজের কথার জন্য দুঃখ প্রকাশ করেছেন স্প্যানিশ এই ফুটবলার।

স্প্যানিশ সম্প্রচারমাধ্যম আপুন্টের তথ্যের বরাত দিয়ে এএস জানিয়েছে, নিজের মন্তব্যটি ভুল হয়েছে বলে বুঝতে পেরেছেন রদ্রি। কাউকে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না বলেও গায়াকে জানিয়েছেন তিনি।

Advertisement
ঘটনার সূত্রপাত গত রোববার লা লিগার ম্যাচে। ভ্যালেন্সিয়ার মাঠে বার্সেলোনা ৫-০ গোলে জেতা ম্যাচে প্রথমবার ক্লাবটির হয়ে কোনো আনুষ্ঠানিক ম্যাচে শুরুর একাদশে ছিলেন রদ্রি। ৬২ মিনিটে তাকে তুলে মার্ক বার্নালকে মাঠে নামান কোচ হান্সি ফ্লিক।


মাঠ ছাড়ার সময় রদ্রিকে দাঁড়িয়ে অভিবাদন জানান ভ্যালেন্সিয়ার সমর্থকেরা। এরপর বেঞ্চে বসে পাউ কুবারসি ও এরিক গার্সিয়ার সঙ্গে কথা বলছিলেন তিনি। সেই কথোপকথন মুভিস্টার প্লাসের ক্যামেরায় ধরা পড়ে।

ভ্যালেন্সিয়ার খেলোয়াড়দের প্রসঙ্গে রদ্রিকে বলতে শোনা যায়, ‘ওরা খুবই দুর্বল। খুবই বাজে। ভীষণ বাজে।’

কথোপকথনের একপর্যায়ে ভ্যালেন্সিয়া আগের মৌসুমে লিগে কত নম্বরে শেষ করেছিল, সেটিও সতীর্থের কাছে জানতে চান রদ্রি। তার মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভ্যালেন্সিয়ার খেলোয়াড়দের মধ্যে অসন্তোষ তৈরি হয়।

পরিস্থিতি বুঝতে পেরে এরপরই গায়ার সঙ্গে যোগাযোগ করেন রদ্রি। নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছেন তিনি।

সময়ের আলো/টিকে
  বিষয়:   ভ্যালেন্সিয়া  মন্তব্য  ক্ষমা  রদ্রি  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: