বিমান নিয়ে ঝামেলায় নোরা!

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

আপত্তিকর মন্তব্য করে আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। বিমানকে ‘খেলনা’ এবং ‘লেগো এয়ারপ্লেন’ বলে কটূক্তি করার অভিযোগে তার

2026-09-10T05:04:07+00:00
2026-09-10T05:04:07+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
বিমান নিয়ে ঝামেলায় নোরা!
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৪ এএম 
বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। ছবি : সংগৃহীত
আপত্তিকর মন্তব্য করে আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। বিমানকে ‘খেলনা’ এবং ‘লেগো এয়ারপ্লেন’ বলে কটূক্তি করার অভিযোগে তার বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানির মামলা করেছে বেসরকারি বিমান পরিসেবা সংস্থা ডিউনস অ্যাভিয়েশন।

জানা গেছে, ২০২৫ সালের ডিসেম্বরে ডিউনস অ্যাভিয়েশনের একটি সেসনা সাইটেশন সিজে২ বিমানে মুম্বাই থেকে জয়পুর যাচ্ছিলেন নোরা। ভ্রমণের সময় তিনি বিমানের ভেতরের কয়েকটি ভিডিও ধারণ করে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেন।

Advertisement
কোম্পানিটির অভিযোগ, নোরার বিপুলসংখ্যক অনুসারী থাকায় তার মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে প্রতিষ্ঠানের সুনাম ও ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে বলে দাবি করেছে তারা। 

এই কারণে তারা ক্ষতিপূরণ দাবির সঙ্গে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট সরিয়ে নেওয়া এবং প্রকাশ্যে একটি ব্যাখ্যা দেওয়ারও আবেদন করেছে।


গুজরাটের গান্ধীনগর আদালতে দায়ের হওয়া মামলাটি আগামী ২৫ সেপ্টেম্বর আদালতে উঠবে। নোরা ফাতেহির পক্ষ থেকেও মামলাটি নিয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   বিমান  ঝামেলা  নোরা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: