চেক জালিয়াতির মামলায় নলছিটির সাবেক পিআইওর কারাদণ্ড ‎

‎ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

‎চেক জালিয়াতির মামলায় ঝালকাঠির নলছিটির সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণ খরাতীকে ৫ মাসের কারাদণ্ড ও ১২ লাখ টাকা

2026-09-10T18:58:21+00:00
2026-09-10T18:58:21+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
চেক জালিয়াতির মামলায় নলছিটির সাবেক পিআইওর কারাদণ্ড ‎
‎ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৮ পিএম 
বিজন কৃষ্ণ খরাতী। ছবি : সংগৃহীত
‎চেক জালিয়াতির মামলায় ঝালকাঠির নলছিটির সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণ খরাতীকে ৫ মাসের কারাদণ্ড ও ১২ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। ঝালকাঠির যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অনুতোষ চন্দ্র বালা এ রায় ঘোষণা করেন।
‎বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা শান্ত।
‎রায় ঘোষণার সময় আসামি বিজন কৃষ্ণ খরাতী আদালতে উপস্থিত ছিলেন না। তিনি বর্তমানে পলাতক রয়েছেন বলে জানা গেছে।

‎বাদীর আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা শান্ত জানান, গত ২০২৪ সালের ১৯ ডিসেম্বর নলছিটি উপজেলার মল্লিকপুর এলাকার বাসিন্দা হাবিবুর রহমান বাদী হয়ে বিজন কৃষ্ণ খরাতীর বিরুদ্ধে ১২ লাখ টাকার একটি চেক ডিজঅনার মামলা করেন। মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে বিজ্ঞ আদালত এই রায় ঘোষণা করেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   চেক জালিয়াতি  মামলা  নলছিটি  পিআইও  কারাদণ্ড  সময়ের আলো ‎ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: