হাটহাজারীতে বাস উল্টে খাদে পড়ে শিশুসহ আহত ২০

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের হাটহাজারীতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ প্রায় ২০ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে

2026-09-10T22:40:05+00:00
2026-09-10T22:40:05+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
হাটহাজারীতে বাস উল্টে খাদে পড়ে শিশুসহ আহত ২০
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪০ পিএম 
বাস উল্টে খাদে পড়ে শিশুসহ আহত ২০। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের হাটহাজারীতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ প্রায় ২০ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল এলাকায় হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে একটি বাস নাজিরহাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে চারিয়া বোর্ড স্কুল এলাকা অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে শিশুসহ অন্তত ২০ জন যাত্রী আহত হন।

খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের মধ্যে সাব্বির (১১), পূজা দে (১০), সৈকত (১৪), সূচনা দে (৩১), শিখা (৫০), ফরহাদ (৯), ফারখান (১৮), নাজমা (৩৭) এবং মনোয়ার (৩৯)-সহ অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে আঘাত গুরুতর হওয়ায় ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মেহের নিগার কুমকুম জানান, গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

নাজিরহাট হাইওয়ে থানার ইনচার্জ এসআই আজিজুর রহমান সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   হাটহাজারী  বাস  শিশু  আহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: