সিলেটে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ ডলি বেগম

সারাদেশ

সিলেটে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন ডলি বেগম নামের এক গৃহবধূ। নবজাতক তিনটির মধ্যে দুটি ছেলে ও একটি মেয়ে।গত বৃহস্পতিবার

2026-09-11T08:23:41+00:00
2026-09-11T08:23:41+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সিলেটে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ ডলি বেগম
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৩ এএম 
সিলেটে একসঙ্গে তিন নবজাতকের জন্ম। ছবি : সংগৃহীত
সিলেটে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন ডলি বেগম নামের এক গৃহবধূ। নবজাতক তিনটির মধ্যে দুটি ছেলে ও একটি মেয়ে।

গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নগরীর মিরের ময়দান এলাকার ফেয়ার হেলথ প্রাইভেট হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তাদের জন্ম হয়।

জানা গেছে, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিমবাগ এলাকার বাসিন্দা নজরুল ইসলাম তার স্ত্রী ডলি বেগমকে নিয়ে ফেয়ার হেলথ প্রাইভেট হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসকদের সফল অস্ত্রোপচারে একসঙ্গে তিন সন্তানের জন্ম দেন ডলি বেগম। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে মা ও তিন নবজাতক সবাই সম্পূর্ণ সুস্থ রয়েছেন।


একসঙ্গে তিন সন্তানের জন্ম নেওয়ার খবরে পরিবারজুড়ে আনন্দের জোয়ার বইছে। নবজাতকদের দেখতে হাসপাতালে ভিড় করছেন আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

ফেয়ার হেলথ প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের আহমদ জুবের জানান, ডা. গুলশান-ই-জাহান বিথীর নেতৃত্বে একদল চিকিৎসক সফলভাবে এই অস্ত্রোপচার সম্পন্ন করেন। একসঙ্গে তিন সন্তানের জন্ম সাধারণ প্রসবের তুলনায় একটি বিশেষ ও বিরল ঘটনা।

নবজাতক ও তাদের মা সুস্থ থাকায় স্বস্তি প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। সন্তানদের সুন্দর ও সুস্থ ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা।

সময়ের আলো/জোই
  বিষয়:   সিলেট  সন্তান  জন্ম  গৃহবধূ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: