বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীর পাড়ে ভেসে আসা মৃত তিমিটি অবশেষে মাটিচাপা দিয়েছে বন বিভাগ। বন বিভাগের তত্ত্বাবধানে এক্সকেভেটর দিয়ে নদীর চরে গর্ত করে তিমিটিকে মাটিচাপা দেওয়া হয়।
এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের চরপাড়া এলাকার খেয়াঘাট সংলগ্ন আন্ধারমানিক নদী থেকে উদ্ধার করা হয় মৃত তিমিটিকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো এক সময় জোয়ারের স্রোতে সমুদ্র থেকে মৃত তিমিটি ভেসে এসে আন্দারমানিক নদীর তীরে আটকে পড়ে। সকালে জেলেরা নদীর তীরে বিশাল আকৃতির মৃত্যু তিমি মাছটি দেখতে পায়। এ খবর ছড়িয়ে পড়লে তিমিটিকে দেখতে মানুষের ভিড় বাড়তে থাকে। পরে পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিমিটিকে উদ্ধার করে বন বিভাগ।
মৃত তিমিটি দেখতে স্থানীয়রা জড়ো হলে এলাকায় মাইকিং করা হয়। খবর ছড়িয়ে পড়ার পর নারী-পুরুষসহ হাজারো উৎসুক মানুষ নদীর পাড়ে ভিড় করেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিমির দেহ থেকে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয়দের দুর্ভোগ সৃষ্টি হয়।
পরে উপজেলা প্রশাসনের নির্দেশনায় বন বিভাগ এক্সকাভেটর দিয়ে গর্ত খুঁড়ে তিমিটিকে মাটিচাপা দেয়। এতে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।
সময়ের আলো/জেডি