ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলায় ভুল ধরায় প্রাণ গেল যুবকের

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

সারাদেশ

মোবাইলে লুডু খেলার সময় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে তর্কের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রফিক মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু

2026-09-11T15:31:14+00:00
2026-09-11T15:32:51+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলায় ভুল ধরায় প্রাণ গেল যুবকের
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩১ পিএম  আপডেট: ১১.০৯.২০২৬ ৩:৩২ পিএম
প্রতীকী ছবি
মোবাইলে লুডু খেলার সময় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে তর্কের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রফিক মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তাকে গলা চেপে ও মারধর করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গুনিয়াউক ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রফিক মিয়া ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত লোকমান মিয়ার ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় নিশ্চিন্তপুর গ্রামের শহিদ মাস্টারের বাগানবাড়িতে সালমান ও বশির নামে দুই যুবক মোবাইলে লুডু খেলছিলেন। রফিক সেখানে বসে খেলা দেখছিলেন। একপর্যায়ে তিনি খেলায় তাদের ভুল হচ্ছে বলে মন্তব্য করলে সালমান ও বশিরের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

পরে মাহফুজ মিয়া ও ধলু মিয়া ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন এবং বিরোধ মিটিয়ে দেন। তবে কিছুক্ষণ পর সালমান আবারও রফিকের সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে তিনি রফিকের গলা চেপে ধরেন বলে অভিযোগ। পরে তাকে কিলঘুষি মেরে মাটিতে ফেলে দেওয়া হয়।


স্থানীয়রা গুরুতর আহত রফিককে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাসিরনগর থানার ওসি মো. শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোবাইলে লুডু খেলাকে কেন্দ্র করে তর্কের জেরে মারধরের ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   ব্রাহ্মণবাড়িয়া  লুডু খেলা  প্রাণ  যুবক 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: