ফেনেরবাচের ড্রয়ের পর কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

ক্রীড়া ডেস্ক

খেলা

একটা ড্র, এরপরই কোচের পদত্যাগের ঘোষণা। কিন্তু সেই পদত্যাগপত্রই গ্রহণ করেনি ক্লাব। চ্যাম্পিয়নস লিগে এএস রোমার বিপক্ষে ১-১ গোলে ড্র

2026-09-11T17:47:08+00:00
2026-09-11T17:47:08+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
খেলা
ফেনেরবাচের ড্রয়ের পর কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৭ পিএম 
ছবি : সংগৃহীত
একটা ড্র, এরপরই কোচের পদত্যাগের ঘোষণা। কিন্তু সেই পদত্যাগপত্রই গ্রহণ করেনি ক্লাব। চ্যাম্পিয়নস লিগে এএস রোমার বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর ফেনেরবাচের কোচ ইসমাইল কারতাল সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান। তবে কিছুক্ষণ পরই ক্লাব সভাপতি আজিজ ইলদিরিম জানিয়ে দেন, কারতালের পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। ফলে আপাতত ফেনেরবাচের দায়িত্বেই থাকছেন এই কোচ।

ঘরের মাঠে রোমার বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কারতাল বলেন, ক্লাবের স্বার্থে পথটা সহজ করে দিতেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ফেনেরবাচেতে আর ফেরার পরিকল্পনাও নেই বলে জানান তিনি। তার ভাষ্য, দল ও সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে কারতালের ঘোষণার পর পরিস্থিতি বদলে যায় দ্রুতই। ক্লাব সভাপতি ইলদিরিম জানান, তিনি কোচের পদত্যাগপত্র গ্রহণ করেননি। ক্লাবের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, কারতাল এখনো দলের কোচ এবং এই মুহূর্তে তার প্রতি সমর্থন দেখানো প্রয়োজন।


ম্যাচ শেষে কারতালের সঙ্গে কথা বলেন ইলদিরিম। সেই আলোচনায় কোচ নিজের সিদ্ধান্তের পেছনে কাজের তীব্র মানসিক চাপের কথা জানান। ম্যাচ চলাকালে গ্যালারি থেকে ছোড়া একটি বোতলের আঘাত পাওয়ার ঘটনাটিও তার সঙ্গে আলোচনায় উঠে আসে।

বোতল ছোড়ার ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখেছে ফেনেরবাচে কর্তৃপক্ষ। ক্লাব জানিয়েছে, ওই দর্শককে শনাক্ত করা হয়েছে এবং তাকে স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সঙ্গে কিছু সমর্থক ও সংবাদমাধ্যমের পক্ষ থেকে কারতালের ওপর চলমান মানসিক চাপ ও সমালোচনারও নিন্দা জানিয়েছেন ইলদিরিম।

কারতালের পদত্যাগের ঘোষণা খেলোয়াড়দেরও অবাক করেছে। ম্যাচে প্রথমার্ধে ব্রায়ান ক্রিস্তান্তের গোলের পর ৪৮তম মিনিটে ফেনেরবাচেকে সমতায় ফেরান ইংলিশ ডিফেন্ডার আর্চি ব্রাউন। ম্যাচ শেষে তিনি জানান, কারতাল পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন—এমন কোনো খবর তার জানা ছিল না।

ফলে রোমার বিপক্ষে ড্রয়ের পর ফেনেরবাচেতে কোচ বদলের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, আপাতত তা আর হচ্ছে না। ক্লাব সভাপতির অবস্থান অনুযায়ী, কারতালই থাকছেন দলের দায়িত্বে।

সময়ের আলো/টিকে
  বিষয়:   ফেনেরবাচ  ড্র  কোচের পদত্যাগ  ক্লাব  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: