অপরাজিতা ফুলে তৈরি করুন নজরকাড়া নীল ভাত

সময়ের আলো ডেস্ক

ফিচার

অপরাজিতা ফুলের সৌন্দর্য মুগ্ধ করে অনেককেই। তবে শুধু সৌন্দর্যেই এর পরিচয় সীমাবদ্ধ নয়, আয়ুর্বেদশাস্ত্রেও দীর্ঘদিন ধরে এই ফুলের ব্যবহার হয়ে

2026-09-11T20:03:09+00:00
2026-09-11T20:03:09+00:00
 
  শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
ফিচার
অপরাজিতা ফুলে তৈরি করুন নজরকাড়া নীল ভাত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৩ পিএম 
ছবি : সংগৃহীত
অপরাজিতা ফুলের সৌন্দর্য মুগ্ধ করে অনেককেই। তবে শুধু সৌন্দর্যেই এর পরিচয় সীমাবদ্ধ নয়, আয়ুর্বেদশাস্ত্রেও দীর্ঘদিন ধরে এই ফুলের ব্যবহার হয়ে আসছে। নীল অপরাজিতা দিয়ে চা তৈরির পাশাপাশি রান্নাতেও ব্যবহার করা যায় এই ফুল। বিশেষ করে এর প্রাকৃতিক নীল রঙে তৈরি ভাত বা পোলাও খাবারের টেবিলে এনে দিতে পারে ভিন্ন মাত্রার আকর্ষণ।

অতিথি আপ্যায়ন কিংবা বিশেষ কোনো দিনে সাধারণ ভাতের বদলে পরিবেশন করতে পারেন অপরাজিতা ফুলের নীল ভাত। দেখতে অভিনব হলেও এটি তৈরি করতে প্রয়োজন খুব অল্প কিছু উপকরণ।

উপকরণ

পোলাও বা বাসমতি চাল ১ কাপ, তাজা নীল অপরাজিতা ফুল ১০–১৫টি, স্বাদমতো লবণ, ১ চা চামচ ঘি বা তেল এবং প্রয়োজনমতো পানি।


যেভাবে তৈরি করবেন

প্রথমে অপরাজিতা ফুল ভালোভাবে ধুয়ে নিন। ফুলের ভেতরের সবুজ অংশটি সরিয়ে সামান্য গরম পানিতে ১০–১৫ মিনিট ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর ফুলের রং পানিতে মিশে গাঢ় নীল হয়ে এলে ফুলগুলো ছেঁকে নিন। তৈরি হবে নীল রঙের নির্যাস।

এদিকে চাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর পাত্র বা রাইস কুকারে চাল নিয়ে তাতে অপরাজিতার তৈরি নীল পানি, পরিমাণমতো লবণ ও ঘি বা তেল দিন। প্রয়োজন অনুযায়ী পানি যোগ করে স্বাভাবিক নিয়মে ভাত রান্না করুন।

চাল সেদ্ধ হয়ে পানি শুকিয়ে এলে চুলা বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রাখুন। এতে ভাত ঝরঝরে হবে। ব্যস, তৈরি হয়ে গেল আকর্ষণীয় নীল রঙের অপরাজিতা ফুলের ভাত। এই রঙিন ভাত মাছ, মাংস কিংবা বিভিন্ন সবজির তরকারির সঙ্গে পরিবেশন করা যায়।


যা খেয়াল রাখবেন

ভালো নীল রঙ পেতে তাজা ও মানসম্মত অপরাজিতা ফুল ব্যবহার করুন। ফুল ভেজানোর সময় অতিরিক্ত গরম পানি না দিয়ে সামান্য গরম পানি ব্যবহার করাই ভালো। নীল রঙের ঘনত্ব অনুযায়ী ফুলের পরিমাণ কম-বেশি করা যাবে। গাঢ় রং চাইলে তুলনামূলক ঘন নির্যাস ব্যবহার করতে পারেন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   অপরাজিতা ফুল  নীল ভাত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: