দিল্লির রাজপথে পুতিনের ‘চলন্ত দুর্গ’, কী আছে সেই গাড়িতে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দিল্লির রাজপথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহর নামতেই নজর কেড়েছে তার বিশেষ সাঁজোয়া গাড়ি ‘অরুস সেনাত’। ব্রিকস সম্মেলনে যোগ দিতে

2026-09-12T07:38:18+00:00
2026-09-12T07:38:28+00:00
 
  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
দিল্লির রাজপথে পুতিনের ‘চলন্ত দুর্গ’, কী আছে সেই গাড়িতে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৮ এএম  আপডেট: ১২.০৯.২০২৬ ৭:৩৮ এএম
দিল্লির রাজপথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহর নামতেই নজর কেড়েছে। ছবি : সংগৃহীত
দিল্লির রাজপথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহর নামতেই নজর কেড়েছে তার বিশেষ সাঁজোয়া গাড়ি ‘অরুস সেনাত’। ব্রিকস সম্মেলনে যোগ দিতে তিন দিনের ভারত সফরে থাকা পুতিন শুক্রবার (১১ সেপ্টেম্বর) নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন। এ সময় মোদিও পুতিনের সঙ্গে এই বিলাসবহুল গাড়িতে চড়েন। 

বিশ্বের অন্যতম কড়া নিরাপত্তার মধ্যে থাকা নেতাদের একজন পুতিন। তাই বিদেশ সফরেও তিনি নিজের গাড়ি সঙ্গে নিয়ে যান। তার গাড়িবহরে সাধারণত প্রায় দুই ডজন গাড়ি থাকে। এর মধ্যে অরুস সেনাতকে বলা হয় ‘চলন্ত দুর্গ’ (fortress-on-wheels)।

রাশিয়ার অরুস মোটরসের তৈরি এই পূর্ণ আকারের লিমুজিন মূলত সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার কথা মাথায় রেখে তৈরি। ২০১৮ সালে বাজারে আসা গাড়িটি ‘কর্তেজ’ (Kortezh) প্রকল্পের অংশ। এর নকশায় সোভিয়েত আমলের জেডআইএস-১১০ লিমুজিনের প্রভাব রয়েছে।

পুতিনের ব্যবহৃত সংস্করণটি বুলেটপ্রুফ ও বিস্ফোরণ প্রতিরোধী। এতে রয়েছে ৪ দশমিক ৪ লিটারের টুইন-টার্বো V8 হাইব্রিড ইঞ্জিন, যা প্রায় ৫৯৮ হর্সপাওয়ার শক্তি ও ৮৮০ নিউটন-মিটার টর্ক উৎপন্ন করে। রয়েছে ৯-স্পিড স্বয়ংক্রিয় গিয়ারবক্স।


গাড়িটির দৈর্ঘ্য ৫.৬৩ মিটার। সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ১৬০ কিলোমিটার। নিরাপত্তার পাশাপাশি এতে রয়েছে উন্নত ক্রুজ কন্ট্রোল, লেন ডিপার্চার ওয়ার্নিং, ট্র্যাকশন কন্ট্রোল ও উন্নত ব্রেকিং ব্যবস্থা।

ভেতরে বিলাসবহুল চামড়া, কাঠের কাজ ও আধুনিক ইনফোটেইনমেন্ট সিস্টেম থাকলেও গাড়িটির সবচেয়ে বড় পরিচয় নিরাপত্তা। চরম আবহাওয়াতেও চলার উপযোগী করে তৈরি করা হয়েছে অরুস সেনাত।


সময়ের আলো/এমকে
  বিষয়:   দিল্লি  রাজপথ  পুতিন  চলন্ত দুর্গ  গাড়ি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: