‘স্বৈরশাসক’ তকমা নিয়ে মুখ খুললেন এমবাপে

ক্রীড়া ডেস্ক

খেলা

কিলিয়ান এমবাপেকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘স্বৈরশাসক’ রূপের নানা এআই ছবি ও ভিডিও বেশ কিছুদিন ধরেই ছড়িয়ে পড়ছে। কোথাও সামরিক পোশাকে,

2026-09-12T15:33:47+00:00
2026-09-12T15:33:47+00:00
 
  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
খেলা
‘স্বৈরশাসক’ তকমা নিয়ে মুখ খুললেন এমবাপে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৩ পিএম 
ছবি : সংগৃহীত
কিলিয়ান এমবাপেকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘স্বৈরশাসক’ রূপের নানা এআই ছবি ও ভিডিও বেশ কিছুদিন ধরেই ছড়িয়ে পড়ছে। কোথাও সামরিক পোশাকে, কোথাও মাথায় ক্যাপ পরে কিংবা সিংহাসনে বসা অবস্থায় দেখা যাচ্ছে রিয়াল মাদ্রিদের এই ফরাসি তারকাকে। নেটিজেনদের এমন রসিকতার পেছনে অবশ্য তার ক্যারিয়ারের কিছু ঘটনা ও মাঠের বাইরের আচরণও আলোচনায় এসেছে। এবার বিষয়টি নিয়ে নিজেই মুখ খুলেছেন এমবাপে।

‘ফ্রান্স ম্যাগাজিন’কে দেওয়া সাক্ষাৎকারে ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ডকে সামরিক পোশাকে সাবেক সোভিয়েত শাসক জোসেফ স্টালিনসহ বিভিন্ন স্বৈরশাসকের সঙ্গে তুলনা করার বিষয়ে প্রশ্ন করা হয়। জবাবে বিষয়টি নিয়ে অস্বস্তির কথা জানিয়েছেন ফরাসি অধিনায়ক।

এমবাপে বলেন, বিষয়টির একটি দিক তার কাছে মজার মনে হয়, কারণ অনেকেই নিছক কৌতুক হিসেবেই এসব করেন। তবে অন্য দিকটি মোটেও হাস্যকর নয়। ইতিহাসে স্বৈরশাসকদের কর্মকাণ্ডের ভয়াবহতার কথা উল্লেখ করে তিনি বলেন, যারা মানুষ হত্যা করেছে এবং লাখো-কোটি মানুষকে দুর্ভোগে ফেলেছে, তাদের সঙ্গে তুলনা করা অস্বস্তিকর। কারণ তিনি নিজে জীবনে এমন কিছু করেননি।


তবে সব ধরনের রসিকতাকে একইভাবে দেখেন না এমবাপে। সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় দলের সতীর্থ উসমান দেম্বেলের দেওয়া ‘মোবুতু’ ডাকনাম নিয়েও তার আপত্তি নেই। সাবেক জায়ারের স্বৈরশাসক মোবুতু সেসে সেকোর নাম থেকে এই ডাকনাম এসেছে। এমবাপের মতে, দেম্বেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা কোনো বিষয় থেকেই এমন মজা করেছেন।

এমবাপেকে ‘ডিক্টেটর’ হিসেবে উপস্থাপনের পেছনে তার পিএসজি অধ্যায়ের কিছু ঘটনাও প্রায়ই সামনে আসে। প্যারিসের ক্লাবটিতে থাকার সময় লিওনেল মেসি ও নেইমারের মতো তারকা সতীর্থদের তুলনায় নিজের বেতন ও সুযোগ-সুবিধার ক্ষেত্রে বিশেষ অবস্থান পাওয়ার বিষয়টি নিয়ে তখন ব্যাপক আলোচনা হয়েছিল।

এ ছাড়া ২০২৪ সালে ফরাসি ইনফ্লুয়েন্সার ও কাবাবের দোকানের মালিক মোহাম্মদ হেন্নির একটি কর্মকাণ্ড নিয়েও বিতর্ক তৈরি হয়। তিনি একটি স্যান্ডউইচের বর্ণনায় এমবাপের নাম ব্যবহার করেছিলেন। পরে এমবাপের আইনজীবীরা নামটি প্রত্যাহারের দাবি জানান এবং আইনি পদক্ষেপের উদ্যোগ নেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে হাস্যরসের জন্ম দেয়।

এর বাইরে মাঠে এমবাপের দাপুটে পারফরম্যান্স ও আলোচনার কেন্দ্রে থাকার বিষয়টিও তাকে ঘিরে এমন নানা মিম তৈরির অন্যতম কারণ। তবে ইতিহাসের ভয়াবহ স্বৈরশাসকদের সঙ্গে নিজের তুলনাকে নিছক মজার বিষয় হিসেবে দেখছেন না ফরাসি তারকা।

সময়ের আলো/টিকে
  বিষয়:   স্বৈরশাসক  তকমা  এমবাপে  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: