নেপালের প্রস্তাবে ইতিবাচক বিসিবি, সিরিজ হতে পারে ২০২৭-এর মধ্যেই

ক্রীড়া ডেস্ক

খেলা

নেপালের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের প্রস্তাব পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনা করছে বিসিবি। তবে

2026-09-12T16:23:10+00:00
2026-09-12T16:23:10+00:00
 
  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
খেলা
নেপালের প্রস্তাবে ইতিবাচক বিসিবি, সিরিজ হতে পারে ২০২৭-এর মধ্যেই
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৩ পিএম 
ছবি : সংগৃহীত
নেপালের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের প্রস্তাব পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনা করছে বিসিবি। তবে ব্যস্ত সূচির কারণে সিরিজটি কবে আয়োজন করা সম্ভব হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

শনিবার (১২ সেপ্টেম্বর)  মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফীস।

তিনি বলেন, ‘নেপাল ক্রিকেট বোর্ড আমাদের কাছে বেশ কিছুদিন আগেই একটা প্রস্তাব পাঠিয়েছিল। সেখানে তারা বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিষয়টিকে খুবই ইতিবাচকভাবে নিয়েছে। দুই বোর্ডের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে।’

বাংলাদেশের আন্তর্জাতিক সূচি বেশ ব্যস্ত হলেও নেপালের সঙ্গে সিরিজ আয়োজনের জন্য সুবিধাজনক সময় খোঁজা হচ্ছে বলে জানান নাফীস। তিনি বলেন, ‘আমাদের এফটিপি খুবই প্যাকড। এরপরও এই চক্রের মধ্যে একটা সুবিধাজনক সময় বেছে নেওয়ার চেষ্টা করছি। সবকিছু ঠিকঠাক হলে আশা করি সিরিজটি হতে পারে।’

কবে নাগাদ সিরিজটি হতে পারে—এমন প্রশ্নে নাফীস জানান, ২০২৭ সাল পর্যন্ত চলা বর্তমান সূচি চক্রের মধ্যেই সিরিজটি আয়োজনের ইচ্ছা রয়েছে দুই পক্ষের। তবে এখনই নির্দিষ্ট সময় ঘোষণা করার মতো অবস্থায় পৌঁছায়নি বিসিবি।


নাফীস বলেন, ‘সাইকেলটা তো ২০২৭ সাল পর্যন্ত। এই সাইকেলের মধ্যেই আমাদের ইচ্ছা আছে এবং নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনেরও সেই অনুরোধ আছে। আমরা বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছি। যখন এটা বলার মতো পর্যায়ে যাবে, বা আমরা এমন অবস্থানে আসব যেখানে বলতে পারব হচ্ছে বা হচ্ছে না, তখন জানিয়ে দিতে পারব। এতটুকু নিশ্চিত করতে পারি যে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে যোগাযোগ হয়েছে।’

সম্প্রতি হিমবাহ ধসে আকস্মিক বন্যায় ভয়াবহ দুর্যোগের মুখে পড়েছে নেপাল। এর মধ্যে বাংলাদেশকে সিরিজ খেলার প্রস্তাব দেওয়ার সঙ্গে ওই দুর্যোগের কোনো সম্পর্ক আছে কি না, জানতে চাওয়া হয়েছিল নাফীসের কাছে।

জবাবে তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে আসলে এই ব্যাপারটা জানি না। যেহেতু ক্রীড়ামন্ত্রী এ বিষয়ে কথা বলেছেন বা ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে নেপাল সরকারের একটা যোগাযোগ হয়েছে, এটা ওপরের মহলে হয়ে থাকতে পারে। আমাদের সঙ্গে যে যোগাযোগটা হয়েছে, এর মধ্যে এই বন্যার বিষয়টি আসেনি।’

অর্থাৎ নেপালের সঙ্গে সিরিজ আয়োজনের প্রস্তাবটি নিশ্চিত হলেও, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার সঙ্গে সিরিজটির কোনো সরাসরি সম্পর্ক আছে কি না, সে বিষয়ে বিসিবির কাছে এখনো নিশ্চিত তথ্য নেই।

সময়ের আলো/টিকে
  বিষয়:   নেপাল  প্রস্তাব  ইতিবাচক  বিসিবি  সিরিজ  ২০২৭-এর মধ্যেই  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: