সৌদি পাইপলাইনে হামলার পর ইরাকের রাস্তায় ভারী অস্ত্রধারী বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ড্রোন হামলার পর ইরাকের দক্ষিণাঞ্চলীয় মাইসান প্রদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রদেশটির বিভিন্ন সড়কে

2026-09-12T18:39:01+00:00
2026-09-12T18:39:41+00:00
 
  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
সৌদি পাইপলাইনে হামলার পর ইরাকের রাস্তায় ভারী অস্ত্রধারী বাহিনী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৯ পিএম  আপডেট: ১২.০৯.২০২৬ ৬:৩৯ পিএম
হুতিদের হামলার পর সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ। ছবি : সংগৃহীত
সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ড্রোন হামলার পর ইরাকের দক্ষিণাঞ্চলীয় মাইসান প্রদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রদেশটির বিভিন্ন সড়কে মোতায়েন করা হয়েছে ভারী অস্ত্রে সজ্জিত নিরাপত্তা বাহিনী।

হামলার তদন্তে বিশেষ কমিটি গঠন করেছে ইরাক সরকার। একই সঙ্গে মাইসান অপারেশনাল কমান্ডের দায়িত্বে থাকা কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে। 
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সৌদি পাইপলাইনে চালানো হামলাটি মাইসান প্রদেশ থেকেই পরিচালিত হয়েছে। হামলার সঙ্গে কারা জড়িত এবং তারা কীভাবে ইরাকের ভূখণ্ড ব্যবহার করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।


সম্ভাব্য হামলাকারীরা ইরানের দিকে পালিয়ে যেতে না পারে, সে জন্য সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি। তবে নির্দিষ্ট কোনো সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চলছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

ইরাকের প্রধানমন্ত্রী আল-জাইদি হামলার নিন্দা জানিয়ে বলেছেন, ইরাকের ভূখণ্ড ব্যবহার করে প্রতিবেশী দেশগুলোর ওপর এ ধরনের হামলা ঠেকাতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

সূত্র : আল জাজিরা

সময়ের আলো/জেডি 
  বিষয়:   সৌদি পাইপলাইন  হামলা  ইরাক 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: