হুথিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসরমান হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে আপাতত কোনো ব্যবস্থা না নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। হুথিরা যুক্তরাষ্ট্রের

2026-09-12T23:02:27+00:00
2026-09-12T23:02:27+00:00
 
  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
হুথিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০২ পিএম 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসরমান হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে আপাতত কোনো ব্যবস্থা না নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। হুথিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করে তাদের অভিযানে হস্তক্ষেপ না করার অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম দ্য নিউ আরব এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্পকে হুথিদের বিষয়ে বলেন, ‘হুথিরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং তারা আমাদের সঙ্গে কোনো লড়াই করতে চায় না। তারা চায় আমরা যেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিই।’

হুথিদের দক্ষিণমুখী অভিযানের মধ্যেই সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার পর হরমুজ প্রণালী এড়িয়ে লোহিত সাগর দিয়ে তেল পরিবহনের সৌদির একমাত্র এই বিকল্প পথটি সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।


 ট্রাম্প বলেন, সৌদির তেল পাইপলাইনে হামলার পেছনে ইরানের সম্পৃক্ততা থাকতে পারে।

এদিকে সৌদি আরবের একটি সূত্রের দাবি, পাইপলাইনে হামলাটি ইরাক থেকে চালানো হয়েছে। ঘটনার পর ইরাকের পক্ষ থেকে এক সামরিক কমান্ডারকে বরখাস্ত এবং হামলার তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। পরে ইরান সীমান্তসংলগ্ন একটি প্রদেশে ড্রোন উৎক্ষেপণের সরঞ্জামও পাওয়া গেছে বলে এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে মোখা দখলের লক্ষ্যে গত সপ্তাহে অভিযান শুরু করে হুথিরা। শুক্রবার সেখানে তাদের যোদ্ধারা পৌঁছালে শহরটিতে অবস্থানরত সৌদি সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর সদস্যরা সরে যান।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   হুথি  মার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: