বাংলাদেশের তথাকথিত হুজুরদের পশ্চিমবঙ্গে ঢুকতে দেবে না : শুভেন্দু

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, আমাদের সরকার বাংলাদেশের তথাকথিত হুজুরদের পশ্চিমবঙ্গে ঢুকতে দেবে না।শনিবার (১২ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে তিনি এ

2026-09-12T23:49:30+00:00
2026-09-12T23:49:30+00:00
 
  শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
বাংলাদেশের তথাকথিত হুজুরদের পশ্চিমবঙ্গে ঢুকতে দেবে না : শুভেন্দু
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৯ পিএম 
পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি : সংগৃহীত
পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, আমাদের সরকার বাংলাদেশের তথাকথিত হুজুরদের পশ্চিমবঙ্গে ঢুকতে দেবে না। শনিবার (১২ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

শুভেন্দু অধিকারী বলেন, সাবেক সরকারের (তৃণমূল কংগ্রেস) সময় বাংলাদেশ থেকে ইসলামিক বক্তারা (হুজুর) পশ্চিমবঙ্গে আসতেন। কিন্তু বর্তমান হিন্দুত্ববাদী বিজেপির সরকারের আমলে আর এ সুযোগ দেওয়া হবে না।

তিনি বলেন, দুই বছর আগে বাংলাদেশ থেকে এক ধর্মীয় বক্তা পশ্চিমবঙ্গে গিয়ে বলেছিলেন, তারা জনসংখ্যার বিস্ফোরণ ঘটিয়ে জনবিন্যাস পরিবর্তন করে দেবেন।

তিনি বলেন, আমি আপনাদের শুনিয়ে দিতে পারি, বাংলাদেশ থেকে একটি ধর্মীয় অনুষ্ঠানে—এই সরকার আসার সময় নয়, কারণ এই সরকার তো ওই ধরনের তথাকথিত হুজুরদের এখানে ঢুকতেই দেবে না, দু’বছর আগে বসিরহাটে একটি ধর্মীয় অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আসা এক হুজুর বলছেন যে—আমেরিকার কাছে পারমাণবিক অস্ত্র আছে, আমরা জনবিস্ফোরণ করে পারমাণবিক অস্ত্রকেও ধ্বংস করে দিতে পারি। তা তিনি এখানে এসে জনবিস্ফোরণের কথা বলছেন, ডেমোগ্রাফি (জনবিন্যাস) বদলে দেওয়ার কথা বলছেন। তাই এই মাটিতে আধ্যাত্মিক জাগরণের খুব দরকার ছিল।


২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন বিষেদাগার করে যাচ্ছেন শুভেন্দু। ওই বছরের ৫ আগস্ট সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর তিনি দাবি করেছিলেন, বাংলাদেশের মুসলিমরা বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার চালাচ্ছে। কিন্তু বাস্তবে এর কোনো অস্তিত্বই ছিল না।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   বাংলাদেশ  তথাকথিত হুজুর  পশ্চিমবঙ্গ  শুভেন্দু 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: