কারাগারে সাবেক এমপির মোবাইলে মিললো কয়েক ডজন পর্ন ভিডিও

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ভারতের সাবেক সংসদ সদস্য প্রজ্বল রেভান্নার কাছ থেকে জব্দ করা মোবাইল ফোন ও পেনড্রাইভের ফরেনসিক পরীক্ষায়

2026-09-13T00:44:35+00:00
2026-09-13T00:44:35+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
কারাগারে সাবেক এমপির মোবাইলে মিললো কয়েক ডজন পর্ন ভিডিও
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৪ এএম 
ছবি : সংগৃহীত
ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ভারতের সাবেক সংসদ সদস্য প্রজ্বল রেভান্নার কাছ থেকে জব্দ করা মোবাইল ফোন ও পেনড্রাইভের ফরেনসিক পরীক্ষায় মিলেছে চাঞ্চল্যকর তথ্য। তার মোবাইল ফোনে ডজনখানেক পর্নোগ্রাফিক ভিডিও এবং পেনড্রাইভে একাধিক ওয়েব সিরিজ পাওয়া গেছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

গত ১১ আগস্ট বেঙ্গালুরুর পারাপ্পানা অগ্রহারা কেন্দ্রীয় কারাগারে আকস্মিক অভিযান চালায় ক্রাইম ব্রাঞ্চের একটি বিশেষ দল। কারাগারের উচ্চনিরাপত্তা ব্যারাকে থাকা প্রজ্বল রেভান্নাকে নিজের সেলে মোবাইল ফোন ব্যবহার করতে দেখেন কর্মকর্তারা। পরে তার সেলে তল্লাশি চালিয়ে একটি মোবাইল ফোন, চার্জার, পেনড্রাইভ ও নোটবুক জব্দ করা হয়।

জব্দ করা মোবাইল ফোন ও পেনড্রাইভ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়। সম্প্রতি পাওয়া প্রতিবেদনে মোবাইল ফোনে বেশ কয়েকটি পর্নোগ্রাফিক ভিডিও থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে পেনড্রাইভে একাধিক ওয়েব সিরিজ পাওয়া গেছে।

কারাগারে ব্যক্তিগত মোবাইল ফোন, সিম কার্ড কিংবা অন্য কোনো ইলেকট্রনিক যোগাযোগের যন্ত্র ব্যবহারের অনুমতি নেই। নিয়ম অনুযায়ী বন্দীরা নির্ধারিত ল্যান্ডলাইন, পাবলিক কল অফিস (পিসিও) অথবা নজরদারির মধ্যে থাকা ভিডিও কলিং ব্যবস্থার মাধ্যমে যোগাযোগ করতে পারেন।


প্রজ্বল রেভান্নার সেল থেকে নিষিদ্ধ এসব সামগ্রী উদ্ধারের ঘটনায় কারাগারে ভিআইপি বন্দীদের বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগও নতুন করে সামনে এসেছে। মোবাইল ফোন উদ্ধারের পর দায়িত্বে অবহেলার অভিযোগে এক কারা কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি এবং কেন্দ্রীয় মন্ত্রী এইচ ডি কুমারস্বামীর ভাতিজা প্রজ্বল রেভান্না জনতা দল (সেক্যুলার)-এর সাবেক সংসদ সদস্য।

গত বছর ৪৮ বছর বয়সী এক নারীকে ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। ওই নারী হাসান জেলার হোলেনারাসিপুরায় রেভান্না পরিবারের ফার্মহাউসে গৃহকর্মী হিসেবে কাজ করতেন।

অভিযোগ অনুযায়ী, ২০২১ সাল থেকে প্রজ্বল তাকে একাধিকবার ধর্ষণ করেন এবং ঘটনাগুলোর ভিডিও ধারণ করে রাখেন। বিষয়টি কাউকে জানালে ওই ভিডিও প্রকাশ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। পরে মামলার বিচার শেষে প্রজ্বল রেভান্নাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   কারাগার  সাবেক এমপি  মোবাইল  পর্ন ভিডিও  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: