পেট-ফিশিং কী, তরুণদের মধ্যে কেন বাড়ছে এই প্রবণতা?

সময়ের আলো ডেস্ক

ফিচার

ডেটিং অ্যাপে হাজারও প্রোফাইলের ভিড়ে নিজের প্রতি অন্যের নজর কাড়তে ভারতীয় তরুণ-তরুণীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে নতুন এক কৌশল ‘পেট-ফিশিং’।

2026-09-13T09:57:27+00:00
2026-09-13T09:59:53+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফিচার
পেট-ফিশিং কী, তরুণদের মধ্যে কেন বাড়ছে এই প্রবণতা?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৭ এএম  আপডেট: ১৩.০৯.২০২৬ ৯:৫৯ এএম
ডেটিং সংস্কৃতির অংশ হয়ে উঠেছে পেট ফিশিং। ছবি : প্রতীকী
ডেটিং অ্যাপে হাজারও প্রোফাইলের ভিড়ে নিজের প্রতি অন্যের নজর কাড়তে ভারতীয় তরুণ-তরুণীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে নতুন এক কৌশল ‘পেট-ফিশিং’। নিজের ছবির সঙ্গে পোষা কুকুর বা বিড়ালের ছবি ব্যবহার করে সম্ভাব্য সঙ্গীর মনোযোগ আকর্ষণের এই প্রবণতা ধীরে ধীরে ডেটিং সংস্কৃতির অংশ হয়ে উঠছে।

আগে ডেটিং অ্যাপের প্রোফাইলে নজর কাড়তে শহরের বিভিন্ন জায়গা, পার্ক, নদীর পাড় কিংবা জিমে তোলা ছবি ব্যবহার করতেন অনেকে। তবে, এখন সেই জায়গা দখল করছে পোষ্যদের সঙ্গে তোলা ছবি। 


পেট-ফিশিং আসলে কী?

‘পেট’ শব্দের অর্থ পোষ্য আর ‘ফিশিং’ বলতে বোঝায় মাছ ধরা। অর্থাৎ, মিষ্টি দেখতে কুকুর বা বিড়ালের ছবি সামনে রেখে সম্ভাব্য সঙ্গীর আগ্রহ বা মনোযোগ ‘ধরে ফেলা’ই হলো পেট-ফিশিং।

অনেকের মতে, পোষ্যের সঙ্গে ছবি ব্যবহার করে নিজের ব্যক্তিত্ব সম্পর্কেও ইতিবাচক বার্তা দেওয়া যায়। এতে প্রোফাইলের ব্যক্তি স্নেহশীল, যত্নশীল কিংবা দায়িত্বশীল- এমন ধারণা তৈরি হতে পারে।


কেন জনপ্রিয় হচ্ছে পেট-ফিশিং?

একটি সমীক্ষায় পোষ্যকে ঘিরে তরুণদের বেশ কিছু ইতিবাচক ধারণার বিষয় উঠে এসেছে। প্রায় ২১ শতাংশ মানুষ মনে করেন, অপরিচিত কারও সঙ্গে আলাপ শুরু করার জন্য পোষ্য একটি সহজ ও নিরাপদ বিষয়। অন্যদিকে ২৬ শতাংশের ধারণা, যারা পশুপাখি ভালোবাসেন, তারা তুলনামূলকভাবে বেশি স্নেহশীল।

এ ছাড়া, ২২ শতাংশ মানুষ পোষ্য থাকা বা পশুর প্রতি ভালোবাসাকে ‘গ্রিন ফ্ল্যাগ’ হিসেবে দেখেন। ৩০ বছরের কম বয়সী জেন জি প্রজন্মের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যাচ্ছে। 

বদলে যাচ্ছে প্রথম ডেটের ধরনও

সমীক্ষায় দেখা গেছে, প্রায় ২৫ শতাংশ মানুষ কফিশপে বসে সময় কাটানোর বদলে পোষ্যকে সঙ্গে নিয়ে পার্কে হাঁটা বা ঘোরার মতো কার্যক্রমকে প্রথম ডেট হিসেবে বেশি পছন্দ করছেন।

এ ধরনের পরিবেশে আনুষ্ঠানিকতার চাপ তুলনামূলক কম থাকে। পোষ্যকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই কথাবার্তা শুরু হয়, ফলে অপরিচিত দুজনের মধ্যে যোগাযোগের জড়তাও অনেকটা কমে আসে।

সময়ের আলো/মহু
  বিষয়:   পেট-ফিশিং  সম্পর্ক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: