ফরিদগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরের ফরিদগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (১৩

2026-09-13T21:26:01+00:00
2026-09-13T21:26:01+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ফরিদগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৬ পিএম 
ফরিদগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার। ছবি : সময়ের আলো
চাঁদপুরের ফরিদগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহর নির্দেশে উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে গোবিন্দপুর উত্তর ইউনিয়ন এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় ইউপি সদস্য ও যুবলীগ নেতা আহাদ খান জুয়েলকে (৩৫) গ্রেফতার করা হয়।

একই দিন বেলা সাড়ে ১১টার দিকে ফরিদগঞ্জ বাজার এলাকার সাব-রেজিস্ট্রি অফিসের সামনে থেকে গ্রেফতার করা হয় ছাত্রলীগ নেতা মো. নুরুজ্জামান সোহাগকে (২৭)।

গ্রেফতারকৃত গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও যুবলীগ নেতা আহাদ খান জুয়েল চাঁদপুর গ্রামের খান বাড়ির 
 মৃত লোকমানের ছেলে এবং ছাত্রলীগ নেতা মো. নুরুজ্জামান সোহাগ একই ইউনিয়ন পশ্চিম চাঁদপুর ভূঁইয়া বাড়ির মো. নূরুল আমিন ভুইয়ার ছেলে।


পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত যুবলীগ নেতা ইউপি সদস্য আহাদ খান জুয়েলকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদিকে, ছাত্রলীগ নেতা মো. নুরুজ্জামান সোহাগকে ২০২২ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, নিষিদ্ধ সংগঠনের অন্তর্ভুক্ত যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পৃথক মামলায় গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   চাঁদপুর  ফরিদগঞ্জ  যুবলীগ  ছাত্রলীগ  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: