ঝিনাইগাতী সীমান্তে ভারতীয় মদ জব্দ

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া সেগুনবাগান এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চোরাই পথে আনা ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড

2026-09-14T13:24:34+00:00
2026-09-14T13:24:34+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ঝিনাইগাতী সীমান্তে ভারতীয় মদ জব্দ
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৪ পিএম 
সীমান্তে ভারতীয় মদ জব্দ। ছবি : সময়ের আলো
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া সেগুনবাগান এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চোরাই পথে আনা ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ বিজিবি-৩৯ ব্যাটালিয়নের হলদিগ্রাম ক্যাম্পের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। তবে অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজীম বায়েজিদ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা ভারতীয় মদ ও বিভিন্ন ব্র্যান্ডের এসব পানীয়র আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকার বেশি।

এর আগে গত রোববার ভোররাতে নালিতাবাড়ী উপজেলার পানিহাটা সীমান্ত দিয়ে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছিল রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা।

সময়ের আলো/জোই
  বিষয়:   ঝিনাইগাতী সীমান্ত  ভারতীয় মদ  জব্দ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: