চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল বিকেএসপিতে

ক্রীড়া ডেস্ক

খেলা

খেলার মাঠের বাইরেও একজন ক্রীড়াবিদের দক্ষতা বাড়াতে ভাষাজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ কাজে

2026-09-15T05:22:12+00:00
2026-09-15T05:24:10+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
খেলা
চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল বিকেএসপিতে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২২ এএম  আপডেট: ১৫.০৯.২০২৬ ৫:২৪ এএম
ছবি : সংগৃহীত
খেলার মাঠের বাইরেও একজন ক্রীড়াবিদের দক্ষতা বাড়াতে ভাষাজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ কাজে লাগাতে বিদেশি ভাষার জ্ঞান খুলে দিতে পারে নতুন সম্ভাবনার দরজা। সেই লক্ষ্যেই চীনা ভাষা শিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের তিন সদস্যের একটি শিক্ষক প্রতিনিধি দল এক বছরের জন্য সোমবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) এসেছে। 

বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ প্রতিনিধি দলকে স্বাগত জানান।

এ উপলক্ষে বিকেএসপিতে আয়োজিত এক মতবিনিময় সভায় মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ এবং ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সদস্যরা পারস্পরিক সহযোগিতা, চীনা ভাষা শিক্ষা এবং উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।


চীনা ভাষা শিক্ষার কার্যক্রমকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে ইতিমধ্যে বিকেএসপির কলেজ শাখার একটি শ্রেণিকক্ষকে আধুনিক ল্যাঙ্গুয়েজ ল্যাব হিসেবে প্রস্তুত করা হয়েছে। এর মাধ্যমে বিকেএসপির প্রশিক্ষণার্থীদের চীনা ভাষা শেখার পাশাপাশি ভবিষ্যতে চীনে উচ্চশিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্রে যোগাযোগ দক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে।

বিকেএসপি ও ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের এ সহযোগিতা দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় আরও জোরদার করার পাশাপাশি বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

সময়ের আলো/প্রিন্ট/টিকে

  বিষয়:   চীন  ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়  প্রতিনিধি দল  বিকেএসপি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: