দুমকিতে তরুণীকে উক্ত্যক্তের অভিযোগে ইউপি সদস্য আটক

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

তরুণীকে উত্ত্যক্ত ও গভীর রাতে বসতঘরের পেছনে অনুপ্রবেশের অভিযোগে আমিনুল ইসলাম বারেক নামে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে আটক করে পুলিশে

2026-09-15T14:26:14+00:00
2026-09-15T14:38:43+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
দুমকিতে তরুণীকে উক্ত্যক্তের অভিযোগে ইউপি সদস্য আটক
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৬ পিএম  আপডেট: ১৫.০৯.২০২৬ ২:৩৮ পিএম
ইউপি সদস্য আমিনুল ইসলাম বারেক। ছবি : সময়ের আলো
তরুণীকে উত্ত্যক্ত ও গভীর রাতে বসতঘরের পেছনে অনুপ্রবেশের অভিযোগে আমিনুল ইসলাম বারেক নামে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। তিনি পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাসিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ পাঙ্গাশিয়া গ্রামের মানিক বয়াতির বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুমকি থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত বারেক দীর্ঘদিন ধরে মানিক বয়াতির মেয়ে আয়েশাকে মোবাইল ফোনে উত্ত্যক্ত করে আসছিলেন। ঘটনার রাতে তিনি ওই তরুণীকে বাড়ির পেছনের বাথরুমের কাছে আসতে বলেন। এসময় বাথরুমের পাশে সন্দেহজনক শব্দ পেয়ে পরিবারের সদস্যরা টর্চলাইটের আলো ফেললে বারেক পালানোর চেষ্টা করেন। দৌড়াতে গিয়ে তিনি পাশের টিনের বেড়া ও সার রাখা গর্তে পড়ে যান। পরে পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে আটক করে। আটকের পর ক্ষুব্ধ জনতা তাকে মানিক বয়াতির বসতঘরে শিকল দিয়ে বেধে রাখে। খবর পেয়ে তার স্বজন ও স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা দুমকি থানায় খবর দেয়। পরে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। 


পরিবারের অভিযোগ, বারেক মেম্বার নিয়মিত ওই তরুণীকে মোবাইলে কুপ্রস্তাব ও হুমকি দিতেন। এ সংক্রান্ত একটি অডিও রেকর্ডও তাদের কাছে রয়েছে বলে জানা গেছে। এদিকে ঘটনার পরপর শিকল পরা অবস্থায় ইউপি সদস্যকে আটকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। এতে বিভিন্ন এলাকা থেকে লোকজন ঘটনাস্থল ও থানা প্রাঙ্গণে ভিড় করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ভুক্তভোগী মেয়ে এমটি এজাহার দায়ের করে। আসামিকে আদালতে প্রেরণ করা হবে । 

সময়ের আলো/এনএন

  বিষয়:   দুমকি  তরুণী  উক্ত্যক্ত  অভিযোগ  ইউপি সদস্য  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: