মির্জাপুরে বনভোজনে বিএনপি-আ. লীগ মিলন মেলা

টাঙ্গাইল প্রতিনিধি

সারাদেশ

বিএনপি ও আওয়ামী লীগের মিলন মেলায় পরিণত হয়েছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ঠিকাদার সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠান। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সমিতির

2026-09-15T19:17:38+00:00
2026-09-15T19:17:38+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মির্জাপুরে বনভোজনে বিএনপি-আ. লীগ মিলন মেলা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৭ পিএম 
মির্জাপুরে বনভোজনে বিএনপি-আ. লীগ মিলন মেলা
বিএনপি ও আওয়ামী লীগের মিলন মেলায় পরিণত হয়েছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ঠিকাদার সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠান। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সমিতির উদ্যোগে গাজীপুরের নন্দন পার্কে আয়োজিত এই বনভোজনকে ঘিরে তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি বিএনপি নেতা আব্দুল কাদের শিকদার বলেন, এটি একটি অরাজনৈতিক সংগঠন। আমি বিএনপি করি। এখানে যারা ঠিকাদারি করে তারাই পরিবারসহ বনভোজনে এসেছেন। আমি এবং আমার অনেক বিএনপির নেতাকর্মীরাও এসেছেন। যেহেতু আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ঠিকাদারি করে এবং তাদের লাইসেন্স আছে, এজন্য তারাও পরিবারসহ এসেছেন। এতে দোষের কিছু নেই।

এদিকে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের একসাথে বনভোজনের আয়োজনকে ঘিরে পুরো মির্জাপুর উপজেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়।


বনভোজনে উপস্থিত ছিলেন, উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি বিএনপি নেতা আব্দুল কাদের শিকদার, সাধারণ সম্পাদক বিএনপি নেতা শহিদুর রহমান মৃধা, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. কুব্বত আলী মৃধা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলম মৃধা ও সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম ফরিদ, যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন, পৌর বিএনপি সিনিয়র সহসভাপতি আলী আজম সিদ্দিকী, যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন দিপু, বিএনপি নেতা শহীদ সিদ্দিকীসহ শতাধিক ছাত্রদল ও বিএনপি নেতাকর্মী ছাড়াও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা শফিউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক মাহবুব হোসেন ফিরোজ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. শাহিন আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজ, পৌরা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল কাদের, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সাদ্দাম হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক সিয়াম হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াকিল আহমেদ, আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেনসহ শতাধিক ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আতা
  বিষয়:   মির্জাপুর  বনভোজন  বিএনপি  আওয়ামী লীগ  যুবলীগ  ছাত্রলীগ  সেচ্ছাসেবক লীগ  সময়ের আলো মিলন মেলা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: