তিস্তাপাড়ের মানুষের স্বার্থ আদায়ে ঢাকা-রংপুর লংমার্চ

রংপুর ব্যুরো

সারাদেশ

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ

2026-09-15T20:14:17+00:00
2026-09-15T20:14:17+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
তিস্তাপাড়ের মানুষের স্বার্থ আদায়ে ঢাকা-রংপুর লংমার্চ
রংপুর ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৪ পিএম 
তিস্তাপাড়ের মানুষের স্বার্থ আদায়ে ঢাকা-রংপুর লংমার্চ
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচি পালন করবে এগারো দলীয় ঐক্য। কর্মসূচি সফল করতে রংপুরে প্রস্তুতি শুরু করেছে জোটের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে লংমার্চের সমাপনী সমাবেশস্থল রংপুর জিলা স্কুল মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

তিনি বলেন, আমরা যেসব দাবিতে লংমার্চ করছি, এগুলো জামায়াতের একক দাবি নয়, এগুলো জনগণের দাবি। গণভোটের গণরায় বাস্তবায়ন হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দলীয়করণ বন্ধ এবং সুশাসন নিশ্চিত হবে।

জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতা যে লক্ষ্য নিয়ে আত্মত্যাগ করেছেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সেই লক্ষ্য পূরণ হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিস্তাপাড়ের মানুষের স্বার্থ ও অধিকার প্রতিষ্ঠার দাবির কথা উল্লেখ করে আব্দুল হালিম বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার উদ্যোগী হয়েছিল। কোনো পরোক্ষ শক্তির কারণে সেই উদ্যোগ থেমে গেলে তাঁরা কঠোর আন্দোলন গড়ে তুলবেন। রংপুরে গণমানুষের ব্যাপক অংশগ্রহণের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

এর আগে সকালে নগরীর শাপলা চত্বরে জামায়াতের দলীয় কার্যালয়ে লংমার্চ বাস্তবায়ন কমিটির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নেতারা সমাবেশস্থল পরিদর্শন করেন।


নেতারা জানান, লংমার্চে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসন, দলীয়করণ, দখলদারিত্ব, দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তুলে ধরা হবে। এতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ এগারো দলীয় ঐক্যের শীর্ষ নেতারা অংশ নেবেন বলে জানানো হয়।

লংমার্চের প্রস্তুতি ও মাঠ পরিদর্শনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর মহানগর আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান, সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, সহকারী সেক্রেটারি আল আমিন হাসান, বাইতুলমাল সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি আব্দুস সাত্তার শাহ, শ্রমিক নেতা অধ্যাপক আবুল হাসেম বাদল এবং জামায়াত নেতা বেলাল ও কিবরিয়া আলমগীরসহ জেলা ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সময়ের আলো/আতা
  বিষয়:   তিস্তাপাড়  তিস্তা  স্বার্থ আদায়  ঢাকা-রংপুর লংমার্চ  ঢাকা  রংপুর  লংমার্চ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: