অপ্রতিরোধ্য বার্সা, জয়ের খোঁজে অ্যাথলেটিকো

ক্রীড়া ডেস্ক

খেলা

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছে বার্সেলোনা। লা লিগায় টানা পাঁচ জয়ে ২১ গোল করেছে হান্সি ফ্লিকের দল। সর্বশেষ লেভান্তেকে ৪-২

2026-09-16T04:00:31+00:00
2026-09-16T04:00:31+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
খেলা
অপ্রতিরোধ্য বার্সা, জয়ের খোঁজে অ্যাথলেটিকো
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০০ এএম 
ছবি : সংগৃহীত
চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছে বার্সেলোনা। লা লিগায় টানা পাঁচ জয়ে ২১ গোল করেছে হান্সি ফ্লিকের দল। সর্বশেষ লেভান্তেকে ৪-২ গোলে হারানোর পর চ্যাম্পিয়নস লিগেও দুর্দান্ত শুরু করেছে তারা। ফেইনুর্দকে ৫-১ গোলে হারিয়ে ইউরোপীয় মঞ্চেও নিজেদের শক্তির জানান দিয়েছে কাতালান ক্লাবটি। পাঁচ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে আছে বার্সেলোনা। 

দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে তারা। রাফিনহা ও লামিনে ইয়ামালও রয়েছেন দুর্দান্ত ফর্মে। দুজনেরই লা লিগায় গোল ৬টি করে। আক্রমণভাগের এমন ধারালো পারফরম্যান্সের কারণে এই মুহূর্তে বার্সেলোনাকে থামানো কঠিনই মনে হচ্ছে।

লা লিগার পরের ম্যাচে ঘরের মাঠে রেসিং সানটান্ডারের বিপক্ষে মাঠে নামবে ফ্লিকের দল। রেসিংয়ের বিপক্ষে অবশ্য ইতিহাসও বার্সেলোনার পক্ষেই। দুই দল এখন পর্যন্ত ১০১ বার মুখোমুখি হয়েছে। বার্সেলোনার জয় ৬৩টি, রেসিং জিতেছে ১৭ ম্যাচে। 

সর্বশেষ আট দেখাতেই জয় পেয়েছে বার্সেলোনা। রেসিং সর্বশেষ কাতালান ক্লাবটির বিপক্ষে জিতেছিল ২০০৪ সালের জানুয়ারিতে। গত মৌসুমে সেগুন্দা ডিভিশনের শিরোপা জিতে লা লিগায় ফিরেছে রেসিং। চলতি মৌসুমে পাঁচ ম্যাচে দুই জয়, এক ড্র ও দুই হারে ৭ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে তারা। ৯ গোল করলেও সমান ৯ গোল হজম করেছে দলটি। ঘরের মাঠের বাইরে দুই ম্যাচেই হেরেছে নবাগতরা। ফলে বার্সেলোনার মাঠে তাদের সামনে কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে।

এদিকে মৌসুমের শুরুতে কিছুটা ধাক্কা খেলেও ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। পাঁচ ম্যাচে তিন জয়, এক ড্র ও এক হারে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে দিয়েগো সিমিওনের দল। অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ৩-০ এবং চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের কাছে ২-১ গোলে হারের পর সর্বশেষ রিয়াল সোসিয়েদাদকে ৩-০ গোলে হারিয়েছে তারা। 


ওসাসুনার বিপক্ষে সর্বশেষ চার দেখায় তিনবার জিতেছে মাদ্রিদের দলটি। গত মৌসুমের একই ম্যাচেও ১-০ গোলে জয় পেয়েছিল তারা। তবে ২০২৪ সালের মে মাসে আথলেটিকোর মাঠে ৪-১ গোলের বড় জয় পেয়েছিল ওসাসুনা। চলতি মৌসুমে পাঁচ ম্যাচে দুই জয়, এক ড্র ও দুই হারে ৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ওসাসুনা। তবে সেপ্টেম্বরের শুরুটা তাদের ভালো যায়নি। আলাভেসের কাছে ৫-২ এবং এস্পানিওলের কাছে ২-০ গোলে হেরেছে দলটি।

অন্যদিকে লেভান্তের বিপক্ষে নামছে অ্যাথলেটিক বিলবাও। পাঁচ ম্যাচে দুই জয়, এক ড্র ও দুই হারে ৫ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে থাকা লেভান্তে মৌসুমের শুরুতে এস্পানিওলের কাছে ৩-০ গোলে হেরেছিল। পরে ওসাসুনা ও মালাগার বিপক্ষে ড্র এবং রিয়াল বেতিসের বিপক্ষে জয় পেলেও সর্বশেষ বার্সেলোনার কাছে ৪-২ গোলে হেরেছে তারা।

অ্যাথলেটিক অবশ্য বর্তমানে ভালো ছন্দে আছে। সেভিয়া ও বার্সেলোনার কাছে টানা দুই হার দিয়ে মৌসুম শুরু করলেও পরে সেল্তা ভিগোকে ২-০, আথলেতিকো মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়েছে তারা। সর্বশেষ এলচের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। দুই দলের সর্বশেষ ১১ দেখায় আটবার জিতেছে বিলবাওয়ের ক্লাবটি, বাকি তিন ম্যাচ হয়েছে ড্র। লেভান্তে সর্বশেষ অ্যাথলেটিককে হারিয়েছিল ২০১৮ সালের ডিসেম্বরে। গত মৌসুমে লা লিগায় ১২তম হওয়া অ্যাথলেটিক এবার আরও ওপরে ওঠার লক্ষ্য নিয়ে এগোচ্ছে।

সময়ের আলো/প্রিন্ট/জেডি  
  বিষয়:   বার্সা  জয়  অ্যাথলেটিকো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: