দেড় বছরেও আদায় হয়নি সোনালী ব্যাংকের ১১৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

নীতিমালায় সর্বোচ্চ তিনটি উৎসাহ বোনাস দেওয়ার সুযোগ থাকলেও ২০২৩ সালের পারফরম্যান্সের জন্য সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের দেওয়া হয়েছে পাঁচটি। নিয়মের বাইরে

2026-09-16T11:39:54+00:00
2026-09-16T11:39:54+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি
দেড় বছরেও আদায় হয়নি সোনালী ব্যাংকের ১১৬ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৯ এএম 
ফাইল ছবি
নীতিমালায় সর্বোচ্চ তিনটি উৎসাহ বোনাস দেওয়ার সুযোগ থাকলেও ২০২৩ সালের পারফরম্যান্সের জন্য সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের দেওয়া হয়েছে পাঁচটি। নিয়মের বাইরে দেওয়া বাড়তি দুই বোনাসের অর্থ প্রায় ১১৬ কোটি টাকা। দেড় বছর আগে তা ফেরতের নির্দেশ দেওয়া হলেও এখনও অর্থ আদায় হয়নি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরের দিনগুলোতে পাঁচটি বোনাসের দাবিতে সোনালী ব্যাংকের একদল কর্মকর্তা-কর্মচারী আন্দোলন করেন। ৭ আগস্ট তারা তৎকালীন এমডি ও সিইও আফজাল করিমকে অবরুদ্ধ করেন। পরে চাপের মুখে ২০ আগস্ট পদত্যাগ করেন তৎকালীন চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী। এর আগে তার নেতৃত্বাধীন পর্ষদ নীতিমালার বাইরে গিয়ে পাঁচটি বোনাস অনুমোদন করে। বিষয়টি নিয়ে নিরীক্ষা আপত্তি ওঠে এবং বাংলাদেশ ব্যাংকও এতে সম্মতি দেয়নি।

২০২৫ সালের ২৭ মার্চ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সোনালী ব্যাংকের এমডিকে চিঠি দিয়ে বাড়তি দুই বোনাসের অর্থ কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে ফেরত নিয়ে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেয়। ব্যাংকটি পরে ওই বোনাস অনুমোদনের জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগে আবেদন করলেও তা অনুমোদন করা হয়নি। নতুন করে গত ১১ সেপ্টেম্বরও বিভাগটি পাঁচ বোনাস দেওয়ার বিষয়ে অসম্মতি জানিয়ে বাড়তি অর্থ আদায় করে সমন্বয়ের নির্দেশ দিয়েছে।

সোনালী ব্যাংক সূত্রে জানা গেছে, প্রায় ২১ হাজার ৫০০ কর্মকর্তা-কর্মচারী পাঁচটি করে বোনাস পেয়েছেন। প্রতিটি বোনাস এক মাসের মূল বেতনের সমান। ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তা জানান, একটি বোনাসে প্রায় ৬০ কোটি টাকা ব্যয় হয়েছে; বাড়তি দুই বোনাসে ব্যয় হয়েছে প্রায় ১১৬ কোটি টাকা।


বাংলাদেশ ব্যাংকের ২০২৪ সালের ৩১ ডিসেম্বরভিত্তিক পরিদর্শন প্রতিবেদনেও বিষয়টি উঠে আসে। কেন্দ্রীয় ব্যাংক জানায়, ২০২৩ সালের জন্য পাঁচ বোনাস বাবদ ২৯০ কোটি টাকা পরিশোধ করেছে সোনালী ব্যাংক এবং ২০২৪ সালের জন্য ৪০০ কোটি টাকা সংস্থান রাখা হয়েছিল। অথচ ব্যাংকের নিজস্ব নীতিমালাতেও তিনটির বেশি বোনাসের সুযোগ নেই।

এদিকে, ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর উৎসাহ বোনাস নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এতে মুনাফা, আমানত ও ঋণ বৃদ্ধি এবং ঋণ আদায়ের হারসহ পাঁচটি সূচকের ভিত্তিতে বোনাস নির্ধারণের ব্যবস্থা করা হয়েছে। মোট নম্বর অনুযায়ী সর্বোচ্চ তিনটি বোনাস দেওয়া যাবে। নম্বর কম হলে বোনাসের সংখ্যাও কমবে, আর খুব কম নম্বর পেলে কোনো বোনাসই দেওয়া হবে না।


সময়ের আলো/জেকিউএফ
  বিষয়:   সোনালী ব্যাংক  বোনাস  ফেরত  নির্দেশ 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: