মধ্যপ্রাচ্যের যুদ্ধ ছড়িয়ে পড়ায় ইয়েমেনে সৌদির হামলা, পাল্টা হামলা হুতির

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ আরও বিস্তৃত হচ্ছে ইয়েমেনে। সৌদি আরব ইয়েমেনে ব্যাপক বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। পাল্টা

2026-09-16T20:36:42+00:00
2026-09-16T20:37:25+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মধ্যপ্রাচ্যের যুদ্ধ ছড়িয়ে পড়ায় ইয়েমেনে সৌদির হামলা, পাল্টা হামলা হুতির
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৬ পিএম  আপডেট: ১৬.০৯.২০২৬ ৮:৩৭ পিএম
হুতি সামরিক গণমাধ্যম প্রকাশিত ভিডিও থেকে নেওয়া এই ছবিতে ইয়েমেনের আল-জাওফ গভর্নরেটে সৌদি-সমর্থিত বাহিনীর ওপর হামলার পর ধ্বংস হওয়া একটি গাড়ির পাশে ইরান-সমর্থিত হুতি যোদ্ধাদের দেখা যাচ্ছে। ছবি : রয়টার্স
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ আরও বিস্তৃত হচ্ছে ইয়েমেনে। সৌদি আরব ইয়েমেনে ব্যাপক বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। পাল্টা সৌদি আরবের বিভিন্ন শহর ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে হুতিরা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে ইয়েমেনের লোহিত সাগর উপকূলের বেশ কয়েকটি শহরে দ্রুত অগ্রসর হয়ে হুতিরা বাব আল-মান্দেব প্রণালির মুখের কয়েকটি দ্বীপও দখলে নিয়েছে। রাতে প্রকাশিত হুতিদের সামরিক ভিডিওতে সৌদি-সমর্থিত বাহিনীর কাছ থেকে সাঁজোয়া যান দখলের দৃশ্যও দেখা গেছে।

সৌদি শহরে হামলার দাবি

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, সৌদি আরবের গুরুত্বপূর্ণ লোহিত সাগরীয় তেলবন্দর ইয়ানবু এবং দক্ষিণাঞ্চলের খামিস মুশাইত বিমানঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

তবে হামলার সময় সম্পর্কে তিনি বিস্তারিত জানাননি। সৌদি কর্তৃপক্ষ এবং দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

এর আগে, ইয়াহিয়া সারি দাবি করেছিলেন, হুতিরা একটি সৌদি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে এ দাবির পক্ষে তাৎক্ষণিক কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং রিয়াদও বিষয়টি নিশ্চিত করেনি।

ইয়েমেনে ৪৫০ বিমান হামলার দাবি

হুতিদের মুখপাত্র আরও দাবি করেছেন, চলতি সপ্তাহে সৌদি বাহিনী ইয়েমেনে প্রায় ৪৫০টি বিমান হামলা চালিয়েছে।

সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের কর্মকর্তারা স্বীকার করেছেন যে তাদের বাহিনী ও সৌদি আরব হুতিদের অবস্থানে বিমান হামলা চালাচ্ছে। তবে সৌদি সরকার নিজে এখনো হামলার সংখ্যা বা বিস্তারিত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

মক্কার কাছে হুতিদের ড্রোন ভূপাতিত

সৌদি আরব জানিয়েছে, মঙ্গলবার মক্কার দক্ষিণে একটি হুতি ড্রোন ভূপাতিত করেছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। সৌদি কর্তৃপক্ষের দাবি, ড্রোনটি পবিত্র নগরীর নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ধ্বংস করা হয়।

সৌদি আরব এই ঘটনাকে ‘রেড লাইন’ অতিক্রমের চেষ্টা হিসেবে উল্লেখ করেছে। তবে হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, সৌদি পক্ষ প্রচারণার উদ্দেশ্যে এই অভিযোগ তুলেছে।

যুক্তরাষ্ট্রের সতর্কতা

পরিস্থিতির অবনতির মধ্যে যুক্তরাষ্ট্র সৌদি আরব নিয়েুতিরা জানিয়েছে, তারা মার্কিন জাহাজে হামলার পরিকল্পনা করছে না এবং গত বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া যুদ্ধবিরতড়িয়ে পড়ায় বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। এর আগে ইরানকে ঘিরে ছয় মাস ধরে ভ্রমণ সতর্কতা আরও কঠোর করেছে। ইয়েমেন সীমান্তের ২০ মাইলের মধ্যে মার্কিন সরকারি কর্মীদের ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে রয়টার্সের সূত্র জানিয়েছে, সপ্তাহান্তে ওমানে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে হুতিদের একটি বৈঠক হয়েছে। সেখানে হুতিরা জানিয়েছে, তারা মার্কিন জাহাজে হামলার পরিকল্পনা করছে না এবং গত বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া যুদ্ধবিরতিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।


বিশ্ব জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ

ইয়েমেনে যুদ্ধ ছড়িয়ে পড়ায় বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। এর আগে ইরানকে ঘিরে ছয় মাস ধরে চলা যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হয়েছে।

বুধবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ১০৮ ডলার ছিল। এটি মে মাসের পর সর্বোচ্চ দামের কাছাকাছি।

সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন দীর্ঘ সময় বন্ধ থাকলে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ৪ শতাংশ পর্যন্ত বাজার থেকে বিচ্ছিন্ন হতে পারে বলে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন।

সৌদি-হুতি সংঘাতের নতুন অধ্যায়

২০১৫ সাল থেকে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট হুতিদের বিরুদ্ধে লড়াই করে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে যুদ্ধবিরতির কারণে সংঘাত অনেকটাই কমে এসেছিল।

তবে গত জুলাইয়ে হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা এবং দেশটির দক্ষিণাঞ্চলে হামলা শুরু করার পর পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। চলতি মাসে সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের বাহিনীর বিরুদ্ধে হুতিদের নতুন অগ্রযাত্রার পর সংঘাত আরও ফোনে কথা বলে সামরিক সহায়তা চেয়েছেন বলে রয়টার্স জানিয়েছে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সহিয়েছিল। 

পরে ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, জাহাজে হামলা বন্ধের বিষয়ে যুদ্ধবিরততে পারে, এমন পরিস্থিতিতে সৌদি আরবকে সরাসরি সামরিক সহায়তা দেওয়া হবে কি না, তা নিয়ে যুক্তরাষ্ট্র নতুন করে তীব্র হয়েছে।

গত সপ্তাহে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলে সামরিক সহায়তা চেয়েছেন বলে রয়টার্স জানিয়েছে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সহায়তা মূলত গোয়েন্দা তথ্যের মধ্যেই সীমিত রয়েছে।

২০২৫ সালে যুক্তরাষ্ট্র দুই মাস ধরে হুতিদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছিল। পরে ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, জাহাজে হামলা বন্ধের বিষয়ে যুদ্ধবিরতিতে পৌঁছানোর পর সেই অভিযান বন্ধ করা হয়।

এখন হুতিদের অগ্রযাত্রা বিশ্ব জ্বালানি সংকটকে আরও বাড়িয়ে তুলতে পারে, এমন পরিস্থিতিতে সৌদি আরবকে সরাসরি সামরিক সহায়তা দেওয়া হবে কি না, তা নিয়ে যুক্তরাষ্ট্র নতুন করে সিদ্ধান্তের মুখে পড়েছে।

সূত্র : রয়টার্স 

সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   ইয়েমেন  সৌদি  হুতি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: