মাঠে হৃদযন্ত্র বন্ধ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা নারী ফুটবলারের

ক্রীড়া ডেস্ক

খেলা

ফুটবল মাঠে হঠাৎ হৃদযন্ত্র বন্ধ হয়ে যাওয়ার এক বছর পর চিকিৎসক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছেন যুক্তরাষ্ট্রের নারী ফুটবল

2026-09-16T22:07:14+00:00
2026-09-16T22:07:14+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
খেলা
মাঠে হৃদযন্ত্র বন্ধ, চিকিৎসকের বিরুদ্ধে মামলা নারী ফুটবলারের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৭ পিএম 
ছবি : সংগৃহীত
ফুটবল মাঠে হঠাৎ হৃদযন্ত্র বন্ধ হয়ে যাওয়ার এক বছর পর চিকিৎসক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছেন যুক্তরাষ্ট্রের নারী ফুটবল দলের মিডফিল্ডার সাভানাহ ডেমেলো। তার অভিযোগ, গুরুতর হৃদ্‌যন্ত্রের সমস্যা থাকার পরও সেটি যথাযথভাবে শনাক্ত ও চিকিৎসা করা হয়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর সিয়াটলের বিপক্ষে ম্যাচ চলাকালে মাঠেই জ্ঞান হারান ডেমেলো। পরে পরীক্ষায় তার ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া ধরা পড়ে। ঘটনাটির এক বছর পর জেফারসন সার্কিট কোর্টে মামলা করেন রেসিং লুইসভিলের এই মিডফিল্ডার।

মামলায় ইউনিভার্সিটি অব লুইসভিল হেলথ এবং দুই চিকিৎসক—জেনিফার ডেইলি ও সরবজিৎ সুরিকে বিবাদী করা হয়েছে।

মামলার অভিযোগে ডেমেলো বলেছেন, এর আগে তার বুকে ব্যথা, মাথা ঘোরা ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলেও হৃদ্‌যন্ত্রের সমস্যা যথাযথভাবে শনাক্ত করা হয়নি। তার দাবি, চিকিৎসায় এই কথিত অবহেলার কারণেই পরবর্তী সময়ে মাঠে তার হৃদযন্ত্র বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে ডেমেলো লিখেছেন, ‘এক বছর আগে ফুটবল খেলার সময় শনাক্ত না হওয়া হৃদযন্ত্রের ছন্দের সমস্যার কারণে আমি জ্ঞান হারাই। এর ফলে আমার হৃদযন্ত্র বন্ধ হয়ে যায়।’


গত এক বছর মানসিকভাবে তার জন্য অত্যন্ত কঠিন ছিল বলেও জানান ২৮ বছর বয়সী এই ফুটবলার।

মামলাটি চলমান থাকায় এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ইউনিভার্সিটি অব লুইসভিল হেলথ। ডেমেলোর ক্লাব রেসিং লুইসভিলও এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি।

এদিকে চলতি মৌসুম শেষে ইউনিভার্সিটি অব লুইসভিল হেলথের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে রেসিং লুইসভিল। ডেমেলোর বর্তমান চুক্তির মেয়াদও মৌসুম শেষে শেষ হওয়ার কথা। তবে ক্লাবটির সঙ্গে নতুন চুক্তির বিষয়ে তার মৌখিক সমঝোতা হয়েছে বলে জানা গেছে।

মাঠে ফেরার প্রস্তুতিও শুরু করেছেন ডেমেলো। সম্প্রতি পূর্ণ অনুশীলনে ফিরেছেন তিনি। আগামী ২৫ সেপ্টেম্বর তার ম্যাচে ফেরার সম্ভাবনা রয়েছে।

সময়ের আলো/টিকে
  বিষয়:   মাঠে হৃদযন্ত্র বন্ধ  চিকিৎসক  বিরুদ্ধে  মামলা  নারী  ফুটবলার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: