রাজধানীতে বাসচাপায় শিক্ষিকা নিহত

সময়ের আলো ডেস্ক

জাতীয়

রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ায় বাসচাপায় তাসফিয়া আহমেদ তিশা (৩১) নামে এক কলেজ শিক্ষিকা নিহত হয়েছেন। তিনি আফতাবনগরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের

2026-09-16T22:22:17+00:00
2026-09-16T22:54:48+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
রাজধানীতে বাসচাপায় শিক্ষিকা নিহত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২২ পিএম  আপডেট: ১৬.০৯.২০২৬ ১০:৫৪ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ায় বাসচাপায় তাসফিয়া আহমেদ তিশা (৩১) নামে এক কলেজ শিক্ষিকা নিহত হয়েছেন। তিনি আফতাবনগরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ছিলেন। এ ঘটনায় দুটি বাস জব্দ এবং এক বাসের চালক ও অপর বাসের হেলপারকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে মেরাদিয়া বসুমতি হাসপাতালের সামনে মেইন রোডে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তিশাকে প্রথমে ফরাজী হাসপাতালে নেওয়া হয়। পরে পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত তিশার বাড়ি চাঁদপুর সদর উপজেলায়। তার বাবার নাম মো. শফিউদ্দিন আহমেদ। তার স্বামী প্রবাসী। বর্তমানে তারা মেরাদিয়া নয়াপাড়া এলাকায় থাকতেন।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, সন্ধ্যার আগে বাসায় ফেরার সময় মেরাদিয়া বসুমতি হাসপাতালের সামনে রমজান পরিবহনের একটি বাস তিশাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়লে তিসা পরিবহনের আরেকটি বাসের চাকার নিচে পিষ্ট হন। পরে পথচারীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফরাজী হাসপাতালে ভর্তি করেন।


এসআই অনয় চন্দ্র পাল আরও জানান, পরিবারের সদস্যরা খবর পেয়ে রাতে তিশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ঘটনার পর দুটি বাসই জব্দ করা হয়েছে। একটি বাসের চালক এবং অপর বাসের হেলপারকে আটক করা হয়েছে। দুর্ঘটনার সময় তিশা হেঁটে যাচ্ছিলেন, নাকি কোনো মোটরসাইকেলে ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে কোনো মোটরসাইকেলও পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সময়ের আলো/এসএক
  বিষয়:   রাজধানী  বাসচাপা  শিক্ষিকা  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: