সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধা নিহত

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে আলেয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে

2026-09-16T23:01:48+00:00
2026-09-16T23:01:48+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধা নিহত
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০১ পিএম 
ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে আলেয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আদমজী নতুন বাজার মোড়সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলেয়া বেগম খুলনা জেলার খালিশপুর থানার বড় বয়রা গ্রামের মৃত ইব্রাহিম সরদারের স্ত্রী। তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় কালাম সাহেবের মেয়ের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

স্থানীয়রা জানান, আলেয়া বেগম দীর্ঘদিন ধরে ওই এলাকার বিভিন্ন মার্কেট ও আশপাশের দোকান থেকে পুরোনো বোতল ও কাগজ সংগ্রহ করতেন। মঙ্গলবার রাতে কাজ শেষে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


পুলিশ জানায়, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটির চালক মো. উদয় (৩৫) ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং এর হেলপারকে আটক করা হয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   সিদ্ধিরগঞ্জ  কাভার্ড ভ্যান  বৃদ্ধা  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: