‘আলহামদুলিল্লাহ’—বার্সায় যোগ দিয়ে শুকরিয়া আদায় হামজার

ক্রীড়া ডেস্ক

খেলা

‘আলহামদুলিল্লাহ। সবকিছুর জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া।’ বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেছেন ১৮ বছর বয়সী

2026-09-16T23:04:42+00:00
2026-09-16T23:07:27+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
খেলা
‘আলহামদুলিল্লাহ’—বার্সায় যোগ দিয়ে শুকরিয়া আদায় হামজার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৪ পিএম  আপডেট: ১৬.০৯.২০২৬ ১১:০৭ পিএম
ছবি : সংগৃহীত
‘আলহামদুলিল্লাহ। সবকিছুর জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া।’ বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেছেন ১৮ বছর বয়সী মিশরীয় ফরোয়ার্ড হামজা আবদেলকরিম।

বার্সেলোনায় যোগ দেওয়া এবং ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়নকে গর্বের মুহূর্ত হিসেবে দেখছেন এই তরুণ। তার কাছে বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাবটির হয়ে খেলা এখন স্বপ্ন পূরণেরই মতো।

আবদেলকরিম বলেন, ‘বার্সেলোনার মতো ক্লাবে থাকা, চুক্তি নবায়ন করা এবং এই দলের প্রতিনিধিত্ব করা যেকোনো ফুটবলারের জন্যই স্বপ্নের মতো।’

তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যকেই সামনে রাখছেন মিশরীয় এই ফরোয়ার্ড। তার চোখ এখন চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে।

‘এ মৌসুমে আমাদের প্রধান লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ জেতা। দল হিসেবে কোথায় উন্নতি করা দরকার, সেটা চিহ্নিত করে প্রতিদিন নিজেদের আরও ভালো করতে হবে। আমরা প্রতিদিন দলীয়ভাবে কঠোর পরিশ্রম করছি। একই সঙ্গে নিজের পারফরম্যান্সে কোথায় ঘাটতি আছে, সেটি স্বীকার করে উন্নতির চেষ্টা করাও গুরুত্বপূর্ণ,’ বলেন আবদেলকরিম।

তার কাছে নতুন চুক্তি শুধু ক্যারিয়ারের আরেকটি ধাপ নয়, বার্সেলোনার ইতিহাসের অংশ হওয়ারও সুযোগ। আবদেলকরিমের ভাষায়, ‘এটা শুধু চুক্তি বাড়ানোর বিষয় নয়, বার্সেলোনার ইতিহাসে নিজেদের নাম লেখানোরও বড় সুযোগ। আমাদের সবার মূল লক্ষ্য এ বছর চ্যাম্পিয়ন্স লিগ জয় করা। প্রতিদিন মাঠে নিজেদের সেরাটা দেওয়ার পাশাপাশি এই স্বপ্ন পূরণে আমি দলকে উৎসাহিত করতে চাই।’


বার্সেলোনায় আবদেলকরিমের যাত্রা শুরু হয় গত ফেব্রুয়ারিতে। মিশরীয় ক্লাব আল আহলি থেকে ধারে তাকে দলে নেয় কাতালান ক্লাবটি। তার পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে চলতি গ্রীষ্মে চুক্তিটি স্থায়ী করে বার্সেলোনা।

বার্সেলোনার অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ৯টি লিগ ম্যাচে ৬ গোল করেন আবদেলকরিম। সেই পারফরম্যান্স তাকে মূল দলের কোচ হানসি ফ্লিকের নজরে নিয়ে আসে। প্রাক-মৌসুম প্রস্তুতিতেও নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি। চার গোল করে দলের সর্বোচ্চ গোলদাতা হন এই তরুণ।

এরপর আসে আরও বড় মুহূর্ত। গত ৩১ আগস্ট রায়ো ভায়েকানোর বিপক্ষে বার্সেলোনার হয়ে প্রথমবার কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামেন আবদেলকরিম। সেই ম্যাচের মধ্য দিয়ে নতুন ইতিহাসও গড়েন তিনি—বার্সেলোনার হয়ে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলা প্রথম মিশরীয় ফুটবলার হয়ে ওঠেন ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।

এখন বার্সেলোনার জার্সিতে সেই ইতিহাস আরও সমৃদ্ধ করার পালা আবদেলকরিমের। সামনে বড় মঞ্চ, বড় প্রত্যাশা। আর তার নিজের কথাতেই, সেই পথের সবচেয়ে বড় লক্ষ্য—চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা।

সময়ের আলো/টিকে
  বিষয়:   আলহামদুলিল্লাহ  বার্সা  শুকরিয়া  হামজা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: