কোয়ার্টার ফাইনালে ব্রাজিল, শেষ ষোলোতেই বিদায় আর্জেন্টিনার

ক্রীড়া ডেস্ক

খেলা

অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে একই দিনে মাঠে নেমেছিল লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে দিন শেষে দুই দলের ভাগ্য

2026-09-16T23:27:15+00:00
2026-09-17T00:01:07+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
খেলা
কোয়ার্টার ফাইনালে ব্রাজিল, শেষ ষোলোতেই বিদায় আর্জেন্টিনার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৭ পিএম  আপডেট: ১৭.০৯.২০২৬ ১২:০১ এএম
ছবি : সংগৃহীত
অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে একই দিনে মাঠে নেমেছিল লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে দিন শেষে দুই দলের ভাগ্য হয়েছে দুই রকম। যুক্তরাষ্ট্রকে পেনাল্টি শুটআউটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার কাছে ১-০ গোলে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে আর্জেন্টিনা।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে শুরু থেকেই জমজমাট লড়াই হয়েছে ব্রাজিলের। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচের ৩৩ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন সেন্টার-ব্যাক সোফিয়া।

তবে লিড ধরে রাখতে পারেনি ব্রাজিল। ১৮ মিনিটের মধ্যেই সমতায় ফেরে যুক্তরাষ্ট্র। বক্সের বাইরে থেকে ম্যাকক্যামনের দূরপাল্লার শটে ব্রাজিলের জালে বল জড়ায়। এরপর নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে।


সেখানেই ব্রাজিলের জয়ের নায়ক গোলরক্ষক থাইস লিমা। যুক্তরাষ্ট্রের প্রথম পেনাল্টি ঠেকিয়ে দিয়ে দলকে এগিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ব্রাজিল।


অন্যদিকে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিল আর্জেন্টিনা। কিন্তু ম্যাচের ৩৩ মিনিটে বোম ইয়েজুর গোলে পিছিয়ে পড়ে তারা। এরপর ম্যাচে ফেরার জন্য আর্জেন্টিনা একাধিক সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি।

শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে দক্ষিণ কোরিয়া। আর টানা দ্বিতীয়বারের মতো শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো আর্জেন্টিনাকে।

ব্রাজিলের জন্য অবশ্য দিনটি শেষ হয়েছে স্বস্তি ও উদযাপনে। শক্তিশালী যুক্তরাষ্ট্রকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়ে শিরোপার দৌড়ে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে তারা।


সময়ের আলো/টিকে
  বিষয়:   কোয়ার্টার ফাইনাল  ব্রাজিল  শেষ ষোলো  বিদায়  আর্জেন্টিনা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: