নতুন কুঁড়ির ৩০৬ জন পাবে সরকারি সহায়তা

ক্রীড়া প্রতিবেদক

খেলা

দেশজুড়ে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার প্রথম আসরে অংশ নেওয়া ১ লাখ ৬৮ হাজার কিশোর-কিশোরীর মধ্য থেকে নির্বাচিত ৩০৬ জন

2026-09-16T23:44:09+00:00
2026-09-16T23:44:09+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
খেলা
নতুন কুঁড়ির ৩০৬ জন পাবে সরকারি সহায়তা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৪ পিএম 
ছবি : সংগৃহীত
দেশজুড়ে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার প্রথম আসরে অংশ নেওয়া ১ লাখ ৬৮ হাজার কিশোর-কিশোরীর মধ্য থেকে নির্বাচিত ৩০৬ জন প্রতিশ্রুতিশীল খেলোয়াড়কে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বিকেএসপিতে দুই মাসের নিবিড় প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে।

প্রশিক্ষণ শেষে সর্বোচ্চ সক্ষমতা দেখানো অ্যাথলেটদের পড়াশোনা ও খেলাধুলার সার্বিক খরচ বহনের মধ্য দিয়ে আগামী দিনের জাতীয় মানের অ্যাথলেট তৈরির মহাপরিকল্পনার কথা তুলে ধরেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

বুধবার (১৬ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধনকালে এসব প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তা ছাড়া তৃণমূল থেকে উঠে আসা উদীয়মান ক্রীড়াবিদদের ভবিষ্যতের দায়-দায়িত্ব সরকার বহন করবে বলে জানান আমিনুল হক।


ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, খেলাধুলাকে কেবল সাময়িক বিনোদন বা স্বল্পসময়ের মাঠের অনুশীলনে সীমাবদ্ধ না রেখে নতুন প্রজন্মকে নিয়ে একটি সমৃদ্ধ ও পেশাদার ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য।

এই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ভাবনার আলোকে এবং বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি পূরণে তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণের এই বিশাল মহাযজ্ঞ বাস্তবায়ন করা হচ্ছে। ইতিমধ্যে জাতীয় দলের খেলোয়াড়দের জন্য ক্রীড়া ভাতা চালুর মাধ্যমে খেলাধুলাকে রাষ্ট্রীয় ও পেশাগত স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়াকে আরও বেগবান করা হয়েছে।

সময়ের আলো/প্রিন্ট/টিকে
  বিষয়:   নতুন কুঁড়ির ৩০৬ জন পাবে সরকারি সহায়তা 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: