বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

খেলা

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হওয়ার কথা ছিল নিগার সুলতানা জ্যোতির দলের। তবে সকাল থেকেই টানা বৃষ্টির

2026-09-17T08:38:18+00:00
2026-09-17T08:38:18+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
খেলা
এশিয়ান গেমস
বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৮ এএম 
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
এশিয়ান গেমসের নারী ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হওয়ার কথা ছিল নিগার সুলতানা জ্যোতির দলের। তবে সকাল থেকেই টানা বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। আর আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে না খেলেই সরাসরি শেষ চারের টিকিট নিশ্চিত করল বাংলাদেশ নারী দল।

বৃষ্টিভেজা আবহাওয়ার কারণে জাপানের নাগোয়ায় ম্যাচের আগের দিনগুলোতেও পুরোদমে অনুশীলন করতে পারেননি বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্টের প্রথম দিনেই স্থানীয় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিশিনের কোরিগি অ্যাথলেটিক পার্কে নির্ধারিত সময় সকাল ৯টায় ম্যাচ শুরু করার কথা থাকলেও বৃষ্টির কারণে মাঠ খেলার উপযোগী করা সম্ভব হয়নি।

নিয়মানুযায়ী ২০ ওভারের ম্যাচ আয়োজন সম্ভব না হলে সুপার ওভারের মাধ্যমে বিজয়ী নির্ধারণের চেষ্টা থাকার কথা ছিল। তবে বৃষ্টি না থামায় তাও সম্ভব হয়নি। ফলে দুই দলের আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংকে বিবেচনায় নেওয়া হয়। বর্তমানে বাংলাদেশের মেয়েদের র‍্যাঙ্কিং ১০, অন্যদিকে চীনের অবস্থান ৩৭ নম্বরে।


র‍্যাঙ্কিংয়ের এ বিশাল ব্যবধানে এগিয়ে থাকার সুবিধা কাজে লাগিয়েই কোনো বল না খেলে বাংলাদেশ নারী ক্রিকেট দল এশিয়ান গেমসের সেমিফাইনাল নিশ্চিত করল। ফাইনালে ওঠার লড়াইয়ে টাইগ্রেসদের সম্ভাব্য প্রতিপক্ষ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার ভারত-জাপান কোয়ার্টার ফাইনালে যে ভারত নিরঙ্কুশ ফেবারিট, সেটি না বললেও চলে। 

কদিন আগেই এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। সেই ব্যর্থতা ভুলে এবার ঘুরে দাঁড়াতে চায় লাল-সবুজের মেয়েরা।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   বৃষ্টি  ম্যাচ পরিত্যক্ত  সেমিফাইনাল  বাংলাদেশ  এশিয়ান গেমস 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: