শেরপুরে মাদকাসক্ত ভাতিজার দায়ের কোপে গৃহবধূ নিহত

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

শেরপুর সদর উপজেলার চরসাপমারী গ্রামে মাদকাসক্ত ভাতিজার দায়ের কোপে রোকিয়া বেগম (৩০) নামে গৃহবধূ নিহত হয়েছেন।বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টার

2026-09-17T08:48:09+00:00
2026-09-17T08:55:37+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
শেরপুরে মাদকাসক্ত ভাতিজার দায়ের কোপে গৃহবধূ নিহত
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৮ এএম  আপডেট: ১৭.০৯.২০২৬ ৮:৫৫ এএম
সংগৃহীত ছবি
শেরপুর সদর উপজেলার চরসাপমারী গ্রামে মাদকাসক্ত ভাতিজার দায়ের কোপে রোকিয়া বেগম (৩০) নামে গৃহবধূ নিহত হয়েছেন। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের লাল মিয়ার স্ত্রী। এ ঘটনায় প্রতিবেশী আমিনুল ইসলামের ছেলে ঘাতক আরিফুল ইসলামকে (২০) আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুরে নিজ বসতঘরের সামনে বসে চার মাস বয়সী শিশুকে দুধপান করাচ্ছিলেন গৃহবধূ রোকিয়া। এসময় তার কাছে প্রতিবেশী ভাসুরের মাদকাসক্ত ছেলে আরিফুল ইসলাম মাদকের জন্য টাকা চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে গলায় কোপ দিলে রোকিয়া নিহত হন। পরে আরিফুল গোসল করে নিজ ঘরে চলে গেলে পড়নে রক্তমাখা প্যান্ট থাকায় তাকে শনাক্ত করেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ বাড়িতে গিয়ে তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফুল ওই হত্যার কথা স্বীকার করেছে।


শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   শেরপুর  ভাশুর  মাদকাসক্ত ছেলে  দায়ের কোপ  গৃহবধূ নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: