১৩ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা দিচ্ছে ইইউ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

১৩ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন। অনলাইনে শিশুদের বিভিন্ন ঝুঁকি থেকে সুরক্ষা

2026-09-17T17:14:54+00:00
2026-09-17T17:14:54+00:00
 
  বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
১৩ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা দিচ্ছে ইইউ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৪ পিএম 
নতুন নিয়মে বয়স অনুযায়ী ব্যবহারকারীদের জন্য আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে প্ল্যাটফর্মগুলোকে। সংগৃহীত ছবি
১৩ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন। অনলাইনে শিশুদের বিভিন্ন ঝুঁকি থেকে সুরক্ষা দিতে বয়সভিত্তিক নতুন বিধিনিষেধ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) ইউরোপীয় পার্লামেন্টে বার্ষিক ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন এ পরিকল্পনার কথা জানান।

প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, ১৩ থেকে ১৫ বছরের কম বয়সী শিশুরা অভিভাবক বা আইনগত তত্ত্বাবধায়কের অনুমতিতে সীমিত সুবিধার ‘মিনি অ্যাকাউন্ট’ ব্যবহার করতে পারবে। এসব অ্যাকাউন্টের ব্যবহার প্রতিদিন সর্বোচ্চ এক ঘণ্টায় সীমাবদ্ধ থাকবে। 


অন্যদিকে, ১৫ থেকে ১৮ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোতেই নিরাপত্তামূলক ব্যবস্থা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

ফন ডার লেয়েন বলেন, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে তাদের প্ল্যাটফর্ম শিশুদের জন্য নিরাপদ— এমন প্রমাণও দিতে হবে।

ইউরোপীয় কমিশন বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ‘ইইউ কিডস অ্যাক্ট’ প্রস্তাব করার কথা রয়েছে। এতে বয়স অনুযায়ী শিশুদের জন্য বিভিন্ন স্তরের সুরক্ষা ব্যবস্থা চালুর প্রস্তাব থাকতে পারে।  

শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব এবং অনলাইনে তাদের বিভিন্ন ঝুঁকির বিষয়ে উদ্বেগ বাড়ার মধ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।


সূত্র : গালফ নিউজ 

সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   সামাজিক যোগাযোগমাধ্যম  শিশু  নিষেধাজ্ঞা  ইইউ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: