আসামে নারী-শিশুসহ ২৭ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আসামের গুয়াহাটি ও কামরূপ জেলার রঙ্গিয়া থেকে নারী ও শিশুসহ ২৭ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্ত পুলিশ। তাদের কারও কাছেই

2026-09-18T17:38:52+00:00
2026-09-18T17:38:52+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
আসামে নারী-শিশুসহ ২৭ বাংলাদেশি আটক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৮ পিএম 
তাদের কারও কাছেই ভারতে প্রবেশ বা অবস্থানের বৈধ নথিপত্র পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। ছবি : সংগৃহীত
আসামের গুয়াহাটি ও কামরূপ জেলার রঙ্গিয়া থেকে নারী ও শিশুসহ ২৭ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্ত পুলিশ। তাদের কারও কাছেই ভারতে প্রবেশ বা অবস্থানের বৈধ নথিপত্র পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পৃথক অভিযানে প্রথমে গুয়াহাটির আসাম স্টেট ট্রান্সপোর্ট করপোরেশন (এএসটিসি) চত্বর থেকে ১২ জনকে আটক করা হয়। স্থানীয় সূত্রের তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানান, তাদের আরও একটি দল জম্মু-তাবি এক্সপ্রেসে করে জম্মু-কাশ্মিরের দিকে যাচ্ছেন।

পরে সীমান্ত পুলিশ রেলওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করে। তথ্যের ভিত্তিতে রঙ্গিয়া স্টেশনের কাছে ট্রেনটি থামিয়ে আরও ১৫ বাংলাদেশিকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে ঢাকা, সুনামগঞ্জ, গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা ও ময়মনসিংহের বাসিন্দা রয়েছেন। পুলিশ জানিয়েছে, তারা কাজের সন্ধানে ভারতে প্রবেশ করেছিলেন।


আসাম সীমান্ত পুলিশের উপ-কমিশনার কুলেন্দ্রনাথ ডেকা এনডিটিভিকে বলেন, ‘এই বাংলাদেশিরা কাজের সন্ধানে ভারতে এসেছিল। কোনো নথি না থাকায় তাদের নামে একটি মামলা করা হয়েছে। যে দালালচক্রের মাধ্যমে তারা প্রবেশ করেছে, তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।’

আইনি প্রক্রিয়া শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র : এনডিটিভি


সময়ের আলো/এমকে
  বিষয়:   আসাম  নারী  শিশু  বাংলাদেশি  আটক 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: