অস্ট্রেলিয়ায় হাঙরের হামলায় সাঁতারুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থের কাছে জনপ্রিয় একটি সৈকতে সাঁতার কাটার সময় হাঙরের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সকালে সোরেন্টো সৈকতে

2026-09-18T21:18:02+00:00
2026-09-18T21:18:02+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
অস্ট্রেলিয়ায় হাঙরের হামলায় সাঁতারুর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৮ পিএম 
সৈকতে সাঁতার কাটার সময় হাঙরের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। সংগৃহীত ছবি
পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থের কাছে জনপ্রিয় একটি সৈকতে সাঁতার কাটার সময় হাঙরের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সকালে সোরেন্টো সৈকতে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানিয়েছে, উপকূলের কাছাকাছি সাঁতার কাটার সময় ওই ব্যক্তিকে হাঙর কামড় দেয়। পরে তিনি মারা যান।

ঘটনার পর পুলিশ হেলিকপ্টার ও নৌযান নিয়ে সমুদ্রে তল্লাশি শুরু করে। নিরাপত্তার কারণে সোরেন্টোসহ আশপাশের কয়েকটি সৈকত বন্ধ করে দেওয়া হয়েছে।

সার্ফ লাইফ সেভিং ডব্লিউএ জানিয়েছে, সৈকত থেকে প্রায় ৫০ মিটার দূরে হাঙরের হামলার ঘটনাটি ঘটে। তবে হামলাটি কোন প্রজাতির হাঙর করেছে, তা এখনো জানা যায়নি।


চলতি বছর অস্ট্রেলিয়ায় হাঙরের হামলায় এটি চতুর্থ মৃত্যু। চলতি সপ্তাহেই পশ্চিম অস্ট্রেলিয়ার গ্লেনফিল্ড সৈকতে হাঙরের হামলায় এক ব্যক্তি গুরুতর আহত হন এবং তার পায়ের একটি অংশ হারান।

এর আগে জানুয়ারিতে সিডনি হারবারে হাঙরের কামড়ে ১২ বছর বয়সী এক বালক মারা যায়। এছাড়া মে ও জুন মাসে পৃথক তিনটি হাঙরের হামলায় তিনজন ডুবুরি নিহত হন। জুনে সিডনির একটি সৈকতে হাঙরের হামলায় এক নারীও গুরুতর আহত হন।


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   অস্ট্রেলিয়া  হাঙর  হামলা  সাঁতারু  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: