গানেই ব্যস্ত ডলি সায়ন্তনী

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

গানে ব্যস্ত সময় পার করছেন নব্বই দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। বর্তমানে কানাডায় অবস্থান করলেও থেমে নেই তার সংগীতচর্চা। বিভিন্ন

2026-09-18T21:34:14+00:00
2026-09-18T21:44:22+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
গানেই ব্যস্ত ডলি সায়ন্তনী
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৪ পিএম  আপডেট: ১৮.০৯.২০২৬ ৯:৪৪ পিএম
ডলি সায়ন্তনী। ছবি : সংগৃহীত
গানে ব্যস্ত সময় পার করছেন নব্বই দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। বর্তমানে কানাডায় অবস্থান করলেও থেমে নেই তার সংগীতচর্চা। বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করার পাশাপাশি প্রকাশ করছেন গান। সম্প্রতি প্রকাশিত হয়েছে তার নতুন গান ‘মইরা যদি যাইগো আমি’। রোহান রাজের কথা ও সুরে এই গান অবমুক্ত হয়েছে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে, যা শ্রোতা-দর্শকের মন ছুঁয়ে গেছে।

এরই মধ্যে ডলি সায়ন্তনী কণ্ঠ দিয়েছেন আরও একটি নতুন গানে। গানটির ভয়েস দিয়েছেন টরন্টোর একটি স্টুডিওতে। এর কথা এমন ‘আমি সবকিছু ভুলিয়ারে যাইতাম যদি পাইতাম তোরে, সারা অন্তর জুইড়ারে ভালোবাসি তোরে’। গানটির কথা ও সুর করেছেন বাউল হুমায়ূন কবির। মিউজিক করেছেন তরিক আল ইসলাম।


নতুন গানটি প্রসঙ্গে ডলি সায়ন্তনী বলেন, ‘গানের কথা এবং সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছে। টরন্টোতেই গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। শীঘ্রই বাংলাদেশে গানটির মিউজিক ভিডিও সম্পন্ন হবে। এরপর গানটি প্রকাশ হবে। অনেক দিন পর মনের মতো একটি গান গাইলাম। গানটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। গানটির কিছু অংশ ফেসবুকে প্রকাশ করতেই দারুণ সাড়া পেয়েছি।’

এদিকে কিছু দিন আগে ডলি সায়ন্তনী তার নিজের চ্যানেলে প্রকাশ করেছেন দুই জীবন সিনেমার জনপ্রিয় ‘আমি এক দিন তোমায় না দেখিলে’ গানটি। কাভার করেই তিনি গানটি তার চ্যানেলে প্রকাশ করেছেন।

সময়ের আলো/মহু

  বিষয়:   ডলি সায়ন্তনী  গান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: