অস্কারে যাওয়ার প্রতিযোগিতায় বাংলাদেশের ৫ সিনেমা

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর অস্কারের ৯৯তম আসরে ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য জমা পড়েছে পাঁচটি সিনেমা।

2026-09-18T21:50:26+00:00
2026-09-18T21:51:43+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
অস্কারে যাওয়ার প্রতিযোগিতায় বাংলাদেশের ৫ সিনেমা
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫০ পিএম  আপডেট: ১৮.০৯.২০২৬ ৯:৫১ পিএম
অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য জমা পড়া ৫ সিনেমা। ছবি : সংগৃহীত
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর অস্কারের ৯৯তম আসরে ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য জমা পড়েছে পাঁচটি সিনেমা। যাচাই-বাছাই শেষে এসব চলচ্চিত্রের মধ্য থেকে একটি সিনেমাকে চূড়ান্তভাবে নির্বাচিত করবে বাংলাদেশের অস্কার কমিটি।

অস্কার বাংলাদেশ কমিটি সূত্রে জানা গেছে, এবারের প্রতিযোগিতায় জমা পড়া সিনেমাগুলো হলো- নূরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রেদওয়ান রনির ‘দম’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।

এর আগে, গত ২০ আগস্ট অস্কারের এই বিভাগে বাংলাদেশের সিনেমা পাঠানোর জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন আহ্বান করে অস্কার বাংলাদেশ কমিটি। সিনেমা জমা দেওয়ার শেষ সময় ছিল ১৬ সেপ্টেম্বর।


জমা পড়া পাঁচটি সিনেমা মূল্যায়নের জন্য এরই মধ্যে ৭ সদস্যের একটি জুরি বোর্ড গঠন করা হয়েছে। কমিটির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন জহিরুল ইসলাম। সদস্য হিসেবে রয়েছেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, অপি করিম, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।

বিচারকদের যাচাই-বাছাই ও মূল্যায়নের পর একটি সিনেমাকে বাংলাদেশের পক্ষ থেকে ৯৯তম অস্কারে পাঠানোর জন্য চূড়ান্ত করা হবে।

অস্কার বাংলাদেশ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে কোন সিনেমাটি অস্কারের ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

সময়ের আলো/মহু

  বিষয়:   অস্কার  সিনেমা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: