ইরানের ওপর আরও ৫ বছরের নিষেধাজ্ঞা দিলো ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের ওপর বিদ্যমান মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা, শুল্ক

2026-09-19T05:42:31+00:00
2026-09-19T05:42:31+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানের ওপর আরও ৫ বছরের নিষেধাজ্ঞা দিলো ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪২ এএম 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ইরানের ওপর বিদ্যমান মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৫ বছর বাড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা, শুল্ক ও অন্যান্য বিধিনিষেধ সম্প্রসারণের একটি আইনেও স্বাক্ষর করেছেন তিনি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

হোয়াইট হাউস জানিয়েছে, শুক্রবার ট্রাম্প ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামে পরিচিত এইচআর ৫৩৩৪ বিলে স্বাক্ষর করেন।

আইনটিতে রাশিয়ার কর্মকর্তা, আর্থিক প্রতিষ্ঠান ও অন্যান্য সংস্থার ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি দেশটির জ্বালানি ও বাণিজ্য খাতেও বিভিন্ন বিধিনিষেধের কথা বলা হয়েছে।


এ ছাড়া আইনটি ১৯৯৬ সালের ইরান নিষেধাজ্ঞা আইনকে আরও ৫ বছরের জন্য বাড়িয়েছে। ফলে ২০২৬ সালে মেয়াদ শেষ হওয়ার কথা থাকা আইনটি এখন ২০৩১ সাল পর্যন্ত কার্যকর থাকবে।

আগস্টে মার্কিন সিনেটে পাস হওয়ার পর বুধবার প্রতিনিধি পরিষদেও বিলটি অনুমোদন করা হয়।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ইরান  ৫ বছরের নিষেধাজ্ঞা  ট্রাম্প 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: