বুন্দেসলিগায় কেইনের নতুন ইতিহাস

ক্রীড়া ডেস্ক

খেলা

জার্মান বুন্দেসলিগায় ইতিহাস গড়লেন ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের হয়ে মাত্র ৯৮ ম্যাচে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করে এই

2026-09-19T11:07:53+00:00
2026-09-19T11:07:53+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
খেলা
বুন্দেসলিগায় কেইনের নতুন ইতিহাস
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৭ এএম 
হ্যারি কেইন। ছবি : বায়ার্ন মিউনিখ
জার্মান বুন্দেসলিগায় ইতিহাস গড়লেন ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের হয়ে মাত্র ৯৮ ম্যাচে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করে এই প্রতিযোগিতার ইতিহাসে দ্রুততম ১০০ গোলের নতুন রেকর্ড গড়েছেন ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার।

ইউনিয়ন বার্লিনের বিপক্ষে ম্যাচের ৩৯তম মিনিটে কাঙ্ক্ষিত এই মাইলফলকে পৌঁছান ইংল্যান্ড অধিনায়ক। বক্সের ভেতর মাইকেল অলিসেকে ফাউল করা হলে পেনাল্টি পায় বায়ার্ন। স্পট-কিক থেকে বল জালে জড়িয়েই রেকর্ড বইয়ে নিজের নাম নতুন করে লেখান কেইন।

এর আগে বুন্দেসলিগায় সবচেয়ে কম ১২৯ ম্যাচে ১০০ গোল করার কীর্তিটি ছিল ডিটার মুলারের। সেটি ১৯৭৭ সালে, এই সেপ্টেম্বরেই। প্রায় ৫০ বছর আগে কোলনের হয়ে গড়া মুলারের সেই রেকর্ড ভেঙে নিজের দখলে নিলেন কেইন। বুন্দেসলিগায় কেইনের গোল করার গড়ও চমকপ্রদ–প্রতি ৭৮.৫ মিনিটে একটি করে গোল করছেন তিনি। যেখানে বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে খেলার সময় আর্লিং হালান্ডের লাগত ৮৭ মিনিট এবং রবার্ট লেভানডফস্কির লাগত ১০০ মিনিট।

২০২৩ সালে টটেনহাম হটস্পার ছেড়ে বায়ার্ন মিউনিখে আসার পর থেকেই ফর্মে রয়েছেন কেইন। বায়ার্নের হয়ে নিজের প্রথম মৌসুমেই করেছিলেন ৩৬ গোল। এরপর পরবর্তী দুই মৌসুমে যথাক্রমে ২৬ ও ৩৫ গোল যোগ করেন নিজের খাতায়। সব প্রতিযোগিতা মিলিয়ে বায়ার্নের জার্সিতে ১৫৪ ম্যাচে কেইনের গোলসংখ্যা এখন ১৫১।


শুধু লিগেই নয়, এর আগে ক্রিশ্চিয়ানো রোনালদো ও হালান্ডকে পেছনে ফেলে একবিংশ শতাব্দীতে কোনো নির্দিষ্ট ইউরোপীয় ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে দ্রুততম (১০৪ ম্যাচে) ১০০ গোলের রেকর্ডও গড়েছিলেন কেইন। জাতীয় দল ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার খেতাবও এখন তার দখলেই।


সময়ের আলো/জেকিউএফ
  বিষয়:   হ্যারি কেইন  বুন্দেসলিগা  রেকর্ড  ইতিহাস 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: