বিদেশি শক্তির ইচ্ছায় মধ্যপ্রাচ্যে টেকসই নিরাপত্তা সম্ভব নয় : ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের টেকসই নিরাপত্তা এই অঞ্চলের বাইরের কোনো শক্তি চাপিয়ে দিতে পারে না বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।শনিবার (১৯

2026-09-19T18:03:04+00:00
2026-09-19T18:03:04+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
বিদেশি শক্তির ইচ্ছায় মধ্যপ্রাচ্যে টেকসই নিরাপত্তা সম্ভব নয় : ইরানি পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৩ পিএম 
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যের টেকসই নিরাপত্তা এই অঞ্চলের বাইরের কোনো শক্তি চাপিয়ে দিতে পারে না বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার আয়োজনে অনুষ্ঠিত গ্লোবাল টাউন হল ২০২৬-এ ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে টেকসই নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হলে তা অঞ্চলের দেশগুলোর মধ্যে সংলাপ, আস্থা তৈরি, সহযোগিতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে হতে হবে। 

আন্তর্জাতিক আইনের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন আরাগচি। তিনি বলেন, বড় শক্তিগুলোর স্বার্থ অনুযায়ী আন্তর্জাতিক আইন বেছে বেছে প্রয়োগ করা হলে আইনের শাসনের কোনো অর্থ থাকে না।

তিনি বলেন, জাতিসংঘসহ বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো আগ্রাসন ঠেকাতে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে ব্যর্থ হলে এসব প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা ও বৈধতা ক্ষতিগ্রস্ত হবে। এ পরিস্থিতিতে বহুপক্ষীয়তার প্রয়োজন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি বলেও মন্তব্য করেন তিনি।

যুদ্ধের মানবিক মূল্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তার ভাষ্য, যুদ্ধের ক্ষয়ক্ষতি শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে না; এর বোঝা শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবন, রক্ত, ঘরবাড়ি, ভবিষ্যৎ ও নিরাপত্তার ওপর পড়ে। একই সঙ্গে যুদ্ধের অর্থনৈতিক ব্যয়ও করদাতাদের বহন করতে হয় বলে উল্লেখ করেন তিনি।


বক্তব্যের শেষ দিকে আরাগচি বলেন, বিদেশি শক্তির সামরিক উপস্থিতি ও তাদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার পরিবর্তে আঞ্চলিক দেশগুলোর নিজেদের মধ্যে সংলাপ, আস্থা, সহযোগিতা ও পারস্পরিক সম্মানের মাধ্যমেই টেকসই নিরাপত্তা অর্জন সম্ভব।

গ্লোবাল টাউন হল ২০২৬-এর সরকারি সূচি অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই ভার্চুয়াল আয়োজনে আরাগচি বিশেষ বক্তা হিসেবে অংশ নেন। 

সময়ের আলো/জেডি 

  বিষয়:   বিদেশি শক্তি  মধ্যপ্রাচ্য  টেকসই নিরাপত্তা  ইরানি পররাষ্ট্রমন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: