হার্টের রিংয়ে অতিরিক্ত দাম, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ঔষধ প্রশাসন অধিদপ্তরের নির্ধারিত নতুন মূল্য কার্যকর না করে হার্টের রিং বেশি দামে বিক্রি এবং

2026-09-20T15:17:40+00:00
2026-09-20T15:19:45+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
হার্টের রিংয়ে অতিরিক্ত দাম, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৭ পিএম  আপডেট: ২০.০৯.২০২৬ ৩:১৯ পিএম
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। ছবি : সংগৃহীত
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ঔষধ প্রশাসন অধিদপ্তরের নির্ধারিত নতুন মূল্য কার্যকর না করে হার্টের রিং বেশি দামে বিক্রি এবং রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট।

রোববার (২০ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজীর আহমেদ এ তথ্য জানান।

দুদক সূত্র জানায়, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে হার্টের রিং বিক্রি এবং সেবা প্রদানে রোগীদের হয়রানিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয় থেকে এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানকালে এনফোর্সমেন্ট টিম হাসপাতালে সম্প্রতি হার্টের রিং পরানো হয়েছে এমন রোগীদের তথ্য ও রেকর্ডপত্র দৈবচয়ন ভিত্তিতে সংগ্রহ করে। এসব রেকর্ডে রিংয়ের মূল্য, রোগীর কাছ থেকে আদায় করা অর্থসহ সংশ্লিষ্ট তথ্য যাচাই করা হচ্ছে।

এ ছাড়া, সেবা প্রদানের ক্ষেত্রে কোনো অনিয়ম বা হয়রানি করা হয়েছে কি না, রোগীদের কাছ থেকে সে বিষয়েও তথ্য সংগ্রহ করে দুদকের টিম।

অভিযানে পাওয়া তথ্য ও সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে বলে জানিয়েছে দুদক।

সময়ের আলো/মহু


  বিষয়:   হার্টের রিং  হৃদরোগ ইনস্টিটিউট  দুদক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: