লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ ঘিরে আর্জেন্টিনায় তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। আগামী ৬ অক্টোবর বুয়েন্স আয়ার্সের ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামার কথা মেসির। আর সেই ম্যাচের টিকিটের দামও রাখা হয়েছে বেশ চড়া।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের পরিকল্পনা অনুযায়ী, মেসিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতেই এই ম্যাচ আয়োজন করা হচ্ছে। আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির আকস্মিক অবসরের পর তাকে ঘরের মাঠে শেষবার দেখার সুযোগ করে দিতে চায় আর্জেন্টিনা।
বিশেষ এই ম্যাচের টিকিটের দাম শুরু হচ্ছে ৯০ হাজার আর্জেন্টাইন পেসো থেকে। সর্বোচ্চ দামের টিকিটের মূল্য ৪ লাখ ৫০ হাজার পেসো। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭ হাজার ২০০ থেকে ৩৬ হাজার টাকার সমান।
পপুলার ক্যাটাগরির টিকিটের দাম ৯০ হাজার পেসো। ৩ থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য টিকিটের মূল্য রাখা হয়েছে ২৯ হাজার পেসো।
আপার টায়ারের টিকিট কিনতে খরচ হবে ১ লাখ ৮০ হাজার থেকে ৩ লাখ ২০ হাজার পেসো। মিড টায়ারের টিকিটের দাম ৩ লাখ ২০ হাজার থেকে ৪ লাখ ৮০ হাজার পেসো। আর লোয়ার টায়ারের টিকিটের মূল্য ৪ লাখ ৫০ হাজার পেসো।
মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ ঘিরে তাই আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে আগ্রহের পাশাপাশি টিকিটের দাম নিয়েও চলছে আলোচনা।
সময়ের আলো/টিকে