কাঁচা মুরগির মাংস কতদিন ফ্রিজে রাখা নিরাপদ?

সময়ের আলো ডেস্ক

ফিচার

আমরা অনেকেই মুরগির মাংস কিনে এনে প্রয়োজনের অতিরিক্ত অংশ ফ্রিজে রেখে দেই। এতে পরে প্রয়োজনমতো ব্যবহার করা যায়। তবে, শুধু

2026-09-20T20:21:52+00:00
2026-09-20T20:25:09+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
ফিচার
কাঁচা মুরগির মাংস কতদিন ফ্রিজে রাখা নিরাপদ?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২১ পিএম  আপডেট: ২০.০৯.২০২৬ ৮:২৫ পিএম
সঠিক তাপমাত্রা ও নিয়ম মেনে সংরক্ষণ না করলে মাংসে ক্ষতিকর ব্যাকটেরিয়া বাড়তে পারে। ছবি : সংগৃহীত
আমরা অনেকেই মুরগির মাংস কিনে এনে প্রয়োজনের অতিরিক্ত অংশ ফ্রিজে রেখে দেই। এতে পরে প্রয়োজনমতো ব্যবহার করা যায়। তবে, শুধু ফ্রিজে রাখলেই মাংস দীর্ঘদিন নিরাপদ থাকে না। সঠিক তাপমাত্রা ও নিয়ম মেনে সংরক্ষণ না করলে এতে ক্ষতিকর ব্যাকটেরিয়া বাড়তে পারে।

সাধারণ ফ্রিজে কাঁচা মুরগির মাংস কতদিন রাখা যায়?

কাঁচা মুরগির মাংস সাধারণ রেফ্রিজারেটরে ১ থেকে ২ দিন পর্যন্ত রাখা নিরাপদ। মার্কিন কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী, কেনার পর এই সময়ের মধ্যেই মাংস রান্না করে ফেলা ভালো। এর বেশি সময় সংরক্ষণ করতে চাইলে ডিপ ফ্রিজারে রাখা উচিত।

অন্যদিকে, রান্না করা মুরগির মাংস সাধারণ ফ্রিজে ৩ থেকে ৪ দিন রাখা যায়। তবে, ফ্রিজের তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে থাকা জরুরি। দীর্ঘদিন রাখতে চাইলে মাংস ভালোভাবে প্যাক করে প্রায় -১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ডিপ ফ্রিজারে রাখা উচিত।

মাংস সংরক্ষণের সময় প্যাকেট থেকে তরল বের হয়ে অন্য খাবারে যেন না লাগে, সেদিকে খেয়াল রাখা দরকার। কাঁচা মাংস এয়ারটাইট বক্সে বা ভালোভাবে মোড়ানো অবস্থায় ফ্রিজের নিচের তাকে রাখুন। এতে অন্য খাবারে তরল পড়ার ঝুঁকি কমে। পাশাপাশি ফ্রিজ একেবারে ঠেসে না রেখে ঠান্ডা বাতাস চলাচলের জন্য কিছুটা জায়গা রাখা উচিত।


মাংস নষ্ট হওয়ার ৩টি লক্ষণ

সংরক্ষণের কারণে মাংসের রঙে কিছু স্বাভাবিক পরিবর্তন হতে পারে। তবে, যদি অস্বাভাবিকরকম পরিবর্তন দেখা যায় তাহলে সতর্ক হওয়া প্রয়োজন।

মাংস অতিরিক্ত চটচটে, আঠালো বা পিচ্ছিল হয়ে গেলে সেটিও নষ্ট হওয়ার লক্ষণ হতে পারে। তাজা মাংস ভেজা থাকতে পারে, কিন্তু অস্বাভাবিকভাবে পিচ্ছিল বা আঠালো হওয়া স্বাভাবিক নয়। এমন মাংস ধুয়ে বা বেশি রান্না করে খাওয়ার চেষ্টা না করাই নিরাপদ।

আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো অস্বাভাবিক গন্ধ। টক, পচা বা অন্য ধরনের অস্বাভাবিক গন্ধ বের হলে সেই মাংস খাওয়া উচিত নয়। বিশেষ করে গন্ধের সঙ্গে রঙের পরিবর্তন ও চটচটে ভাব থাকলে মাংস ফেলে দেওয়াই নিরাপদ।


ঘরের তাপমাত্রায় কাঁচা মুরগির মাংস কতক্ষণ রাখা যায়?

কাঁচা মুরগির মাংস দীর্ঘসময় ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখা অনিরাপদ। সাধারণভাবে ২ ঘণ্টার বেশি বাইরে থাকলে ব্যাকটেরিয়া বৃদ্ধির ঝুঁকি বাড়ে। তাই বাজার থেকে মাংস আনার পর যত দ্রুত সম্ভব ফ্রিজে রাখা উচিত। গরম আবহাওয়ায় আরও বেশি সতর্ক থাকতে হবে। বিশেষ করে বাজার থেকে আনার পর গাড়িতে দীর্ঘ সময় মাংস রেখে দেওয়া অনুচিত।

নষ্ট মাংস রান্না করে খাওয়া যাবে?

মাংসে দুর্গন্ধ, অতিরিক্ত চটচটে ভাব বা পচনের অন্য কোনো লক্ষণ দেখা দিলে সেটি রান্না করে নিরাপদ করার চেষ্টা করা উচিত নয়। শুধু রান্না করলেই নষ্ট খাবারের সব ঝুঁকি দূর হবে, এমন নিশ্চয়তা নেই। তাই মাংস নিয়ে সন্দেহ থাকলে ফেলে দেওয়াই ভালো।

ডিপ ফ্রিজারে রাখা মাংস রান্নার আগে সঠিকভাবে গলানোও গুরুত্বপূর্ণ। ঘরের তাপমাত্রায় দীর্ঘ সময় রেখে দেওয়ার বদলে সাধারণ ফ্রিজের অংশে রেখে ধীরে ধীরে গলানো নিরাপদ। মাংস গলে যাওয়ার পর দীর্ঘ সময় বাইরে না রেখে দ্রুত রান্না করা উচিত।

সঠিকভাবে মাংস সংরক্ষণ করলে খাবারের অপচয় কমানোর পাশাপাশি খাদ্যবাহিত অসুস্থতার ঝুঁকিও কমানো যায়।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

সময়ের আলো/মহু
  বিষয়:   মুরগি  মাংস  ফ্রিজ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: