ঘনিয়ে আসছে শীত, মেতে থাকুন জনপ্রিয় ১০ পিঠায়

সময়ের আলো ডেস্ক

ফিচার

কমবেশি সারাবছরই পিঠা খায় ভোজনরসিক বাঙালি। তবে, শীত মৌসুমে পিঠা খাওয়ার প্রবণতা আরও বেড়ে যায়। এ সময় ঘরে ঘরে যেমন

2026-11-14T19:52:07+00:00
2026-11-14T19:57:32+00:00
 
  শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
ফিচার
ঘনিয়ে আসছে শীত, মেতে থাকুন জনপ্রিয় ১০ পিঠায়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৭:৫২ পিএম  আপডেট: ১৪.১১.২০২৬ ৭:৫৭ পিএম
শীত মৌসুমে পিঠা খাওয়ার প্রবণতা বেড়ে যায়। ছবি : এআই
কমবেশি সারাবছরই পিঠা খায় ভোজনরসিক বাঙালি। তবে, শীত মৌসুমে পিঠা খাওয়ার প্রবণতা আরও বেড়ে যায়। এ সময় ঘরে ঘরে যেমন পিঠা তৈরি হয়, তেমনিই ফুটপাতে বসে অনেক মৌসুমি পিঠার দোকান, এমনকি পিঠা নিয়ে বিভিন্ন জায়গায় মেলাও হয়। চলুন, দেখে নেওয়া যাক শীতের ১০ জনপ্রিয় পিঠা। 


চিতই

বাঙালির বহুল পরিচিত পিঠার নাম চিতই। সারা বছরই এ পিঠা খাওয়া হয়, যা দেখতে গোলাকার অথবা দুদিকে সরু। শৌখিন বাঙালিরা মাংস ও বিভিন্ন রকম ভর্তা দিয়ে এটি খেতে পছন্দ করে।


দুধ চিতই

দুধ চিতই বাংলার ঐতিহ্যবাহী একটি জনপ্রিয় শীতকালীন পিঠা, যা চালের চিতই পিঠা তৈরি করে ঘন মিষ্টি দুধে ভিজিয়ে বানানো হয়। খেজুর রস জ্বাল দিয়েও তাতে ভেজানো হয় এ পিঠা।


ভাপা

চালের গুঁড়া দিয়ে জলীয় বাষ্পের আঁচে তৈরি করা হয় এই সুস্বাদু পিঠা। মিষ্টি করার জন্য গুড় ও স্বাদ বৃদ্ধির জন্য তাতে নারকেলের শাঁস দেওয়া হয়।


পাটিসাপটা

ময়দা, চালের গুড়ো, চিনি, দুধ, ক্ষীর, নারকেল ইত্যাদি দিয়ে তৈরি করা হয় এ পিঠা। পাটিসাপটার পুর হিসেবে নারকেল ও ক্ষীর - দুইই ব্যবহার করা হয়।


দুধ পুলি

বিভিন্ন স্বাদের পিঠার মধ্যে দুধ পুলি বেশ জনপ্রিয়। চালের গুঁড়া, লবণ, তেল, নারকেল, গুড় বা চিনি, এলাচ গুঁড়া ও দুধ দিয়ে সহজেই এ সুস্বাদু পিঠা তৈরি করা সম্ভব।


মালপোয়া

মালপোয়া পিঠা ভারতীয় উপমহাদেশীয় অত্যন্ত জনপ্রিয় ও ঐতিহ্যবাহী মিষ্টি পিঠা, যা পশ্চিমবঙ্গ, বাংলাদেশসহ বিভিন্ন অঞ্চলে বিশেষ করে শীতকালে ও উৎসব-পার্বণে তৈরি করা হয়। এটি পানপিঠে বা তেলের পিঠা নামেও পরিচিত। ময়দা, সুজি, চিনি বা গুড়, দুধ বা পানি, সুগন্ধের জন্য মৌরি, লবণ, ঘি বা তেল লাগে এ পিঠা তৈরি করতে।


বিবিখানা

বিবিখানা পিঠা বাংলাদেশের বিক্রমপুর এবং বৃহত্তর শরীয়তপুর অঞ্চলের শতবর্ষী ঐতিহ্যবাহী ও অত্যন্ত জনপ্রিয় পিঠা। চালের গুঁড়া, ময়দা, গুড়, ডিম, নারকেল, তরল বা গুঁড়া দুধ, ঘি, এলাচ ও দারুচিনি গুঁড়া ও বেকিং পাউডার দিয়ে তৈরি করতে হয় এ পিঠা।


খোলাজালি

দক্ষিণ-পূর্ব বাংলাদেশের বৃহত্তর নোয়াখালী অঞ্চল অর্থাৎ নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর জেলার মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় খাবার খোলাজালি পিঠা। এ ছাড়াও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কম-বেশি এই পিঠা খাওয়ার চল রয়েছে। চালের গুঁড়া, লবণ, ডিম ও কুসুম গরম পানি দিয়ে সহজেই তৈরি করা যায় এ পিঠা। সাধারণত মাংসের ঝোল কিংবা নারিকেল-গুড়ের সঙ্গে খোলাজালি খাওয়া হয়।


ঝিনুক

সুস্বাদু এই পিঠা খেজুর পিঠা নামেও পরিচিত। চালের গুঁড়া, ময়দা, দুধ, নারিকেল, লবণ, চিনি, এলাচ গুঁড়া ও তেল দিয়ে তৈরি করা যায় ঝিনুক পিঠা।


নকশি পাকন

নকশি পাকন পিঠা বাংলাদেশের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী পিঠা, যা চট্টগ্রাম, নোয়াখালী ও সন্দ্বীপসহ দেশের বিভিন্ন অঞ্চলে বেশ সমাদৃত। এটি মূলত মিষ্টি ও মুচমুচে বা রসালো হয়ে থাকে। চালের গুঁড়ো, ডাল, গুড় বা চিনি, নারিকেল, ঘি বা তেল ও লবণ লাগে এ পিঠা তৈরিতে।

সময়ের আলো/মহু

  বিষয়:   শীত  পিঠা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: