আলেপ্পোর কাছে সিরীয় সেনাঘাঁটিতে ধারাবাহিক বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরের কাছে একটি অস্ত্রভাণ্ডারে ধারাবাহিক বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে আলেপ্পোর দক্ষিণে আল-এইস

2026-09-21T08:13:12+00:00
2026-09-21T08:13:12+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
আলেপ্পোর কাছে সিরীয় সেনাঘাঁটিতে ধারাবাহিক বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ এএম 
আলেপ্পোর কাছে সিরীয় সেনাঘাঁটিতে বিস্ফোরণ। ছবি : সংগৃহীত
সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরের কাছে একটি অস্ত্রভাণ্ডারে ধারাবাহিক বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে আলেপ্পোর দক্ষিণে আল-এইস এলাকার একটি সিরীয় সেনা স্থাপনায় এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা।

আলেপ্পোয় বেসামরিক প্রতিরক্ষা কার্যক্রমের প্রধান ফয়সাল মোহাম্মদ আলী জানান, ঘটনাস্থল থেকে চারজন আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। তবে বিস্ফোরণ অব্যাহত থাকায় উদ্ধার ও জরুরি সেবাদানকারী দলগুলো ঘটনাস্থলের ভেতরে প্রবেশ করতে পারছে না।

তিনি সাধারণ মানুষকে ওই এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানান।

আলেপ্পোর গভর্নর আজ্জাম আল-গারিবও বাসিন্দাদের আপাতত বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি জানান, হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও জরুরি সেবাদানকারী দলগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।


এদিকে বিস্ফোরণস্থলের দিকে যাতায়াতের সড়কগুলো বন্ধ করে দিয়েছে আলেপ্পোর অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ড। বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সময়ের আলো/জেডি 

  বিষয়:   আলেপ্পো  সিরীয় সেনাঘাঁটি  বিস্ফোরণ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: