খুলনাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জ্বালানি তেলের দাম বাড়ার পর ঢাকা থেকে খুলনাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে চলাচলকারী বাসে যাত্রীপ্রতি ৫০ টাকা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন

2026-09-21T15:14:08+00:00
2026-09-21T15:14:38+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
জ্বালানি তেলের দাম বৃদ্ধি
খুলনাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৪ পিএম  আপডেট: ২১.০৯.২০২৬ ৩:১৪ পিএম
যাত্রীপ্রতি ৫০ টাকা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা। ছবি : সংগৃহীত
জ্বালানি তেলের দাম বাড়ার পর ঢাকা থেকে খুলনাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে চলাচলকারী বাসে যাত্রীপ্রতি ৫০ টাকা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে সংশ্লিষ্ট রুটের বাস মালিকদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নতুন ভাড়া নির্ধারণ না করা পর্যন্ত বাড়তি ভাড়া আদায় নিয়ে যাত্রী ও পরিবহনকর্মীদের মধ্যে বিরোধের আশঙ্কা রয়েছে।

ঢাকা থেকে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও পিরোজপুর রুটে চলাচলকারী একটি বাস কোম্পানির মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, এসব রুটে চলাচলকারী বাস মালিকরা সকালে আলোচনা করে যাত্রীপ্রতি ৫০ টাকা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। যাত্রী যেখানেই নামুন না কেন, বর্তমান ভাড়ার চেয়ে ৫০ টাকা বেশি দিতে হবে।

তিনি জানান, গুলিস্তানের ফুলবাড়িয়া থেকে খুলনা গিয়ে পুনরায় ঢাকায় ফিরতে একটি বাসে প্রায় ১৪০ লিটার জ্বালানি লাগে। বিআরটিএর হিসাবে প্রতি ট্রিপে গড়ে ২৮ জন যাত্রী ধরা হয়। বাড়তি জ্বালানি ব্যয় সমন্বয় করতেই ৫০ টাকা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বাস মালিকদের পক্ষ থেকে বলা হয়েছে, জ্বালানির দাম বৃদ্ধির পর বিআরটিএ নতুন ভাড়া নির্ধারণ করতে এক থেকে দুই দিন সময় নিতে পারে। তবে এরই মধ্যে পরিবহন মালিকদের অতিরিক্ত ব্যয় শুরু হওয়ায় তারা সরকারি সিদ্ধান্তের আগেই ভাড়া বাড়ানোর প্রয়োজন দেখছেন।

বিআরটিএ নতুন ভাড়া নির্ধারণ করলে সরকারি কিলোমিটারপ্রতি হার অনুযায়ী ভাড়া পুনর্নির্ধারণ করা হবে।

বিআরটিএ দ্রুত সিদ্ধান্ত দিলে পরিবহন মালিক ও যাত্রী দুই পক্ষের জন্যই ভালো হবে। কারণ সরকারি সিদ্ধান্ত ছাড়া যাত্রীরা বাড়তি ভাড়া দিতে সব সময় আগ্রহী হন না। এতে বিভিন্ন স্থানে যাত্রী ও বাসের কন্ডাক্টরদের মধ্যে অপ্রয়োজনীয় বিরোধের আশঙ্কা থাকে বলেও জানান বাস মালিকরা।


সময়ের আলো/এমকে
  বিষয়:   খুলনা  দক্ষিণাঞ্চল  রুট  বাসভাড়া 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: