নগদ অ্যাপে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা দিতে সমঝোতা চুক্তি

সময়ের আলো ডেস্ক

অর্থনীতি

নগদ অ্যাপে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা যুক্ত করার সম্ভাবনা যাচাইয়ে ব্যাংকটির সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে মোবাইল আর্থিক সেবাদাতা

2026-09-21T19:18:37+00:00
2026-09-21T19:18:37+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি
নগদ অ্যাপে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা দিতে সমঝোতা চুক্তি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৮ পিএম 
নগদ লিমিটেড ও আইএফআইসি ব্যাংকের সমঝোতা স্মারক সই। ছবি : সংগৃহীত
নগদ অ্যাপে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা যুক্ত করার সম্ভাবনা যাচাইয়ে ব্যাংকটির সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লিমিটেড।

সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকার পুরানা পল্টনে আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সমঝোতা স্মারক সই হয়। আইএফআইসি ব্যাংকের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান তথ্য কর্মকর্তা মো. মনিতুর রহমান এবং চিফ অফ ব্রাঞ্চ বিজনেস হেলাল আহমেদ এবং নগদ লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শহীন সারওয়ার ভূইয়া এতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় নগদ অ্যাপ ও এজেন্ট অ্যাপের মাধ্যমে আইএফআইসি ব্যাংকের ডিপোজিট পেনশন স্কিম ও ফিক্সড ডিপোজিট হিসাব খোলার সুযোগ চালুর সম্ভাব্যতা যাচাই করা হবে। একই সঙ্গে যোগ্য নগদ গ্রাহকদের জন্য আইএফআইসি ব্যাংকের বিভিন্ন ঋণপণ্য ও ডিজিটাল ঋণ দেওয়ার সুযোগও পর্যালোচনা করবে দুই প্রতিষ্ঠান।

নগদের এজেন্ট, ডিস্ট্রিবিউটর ও মার্চেন্টদের জন্য ব্যাংকটির ঋণসুবিধার মাধ্যমে অর্থায়নের সুযোগ তৈরির বিষয়টিও আলোচনায় রয়েছে।

আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা বলেন, এই অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের লাখো গ্রাহকের কাছে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবাগুলো আরও সহজে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি আরও জোরদার হবে। আমাদের ব্যাংকিং সক্ষমতার সঙ্গে নগদের বিস্তৃত ডিজিটাল নেটওয়ার্ককে কাজে লাগিয়ে ডিজিটাল মাধ্যমে সহজে ঋণ ও আমানতসেবা দেওয়ার নতুন সুযোগ আমরা খুঁজে দেখতে চাই। একইসঙ্গে দুই প্রতিষ্ঠানের বিদ্যমান সহযোগিতার ভিত্তিও আরও শক্তিশালী হবে।


নগদের প্রশাসক (বিপিও-নগদ) মো. মোতাছিম বিল্লাহ বলেন, সারাদেশে নগদের তিন লাখের ওপর উদ্যোক্তা নেটওয়ার্ক আছে। ফলে যেকোনো ব্যাংকের সেবা সারা দেশে ছড়িয়ে দিতে নগদ অনেক কার্যকরভাবে সহায়তা করতে পারে। দুই পক্ষের মধ্যে এই সমঝোতা স্মারক সইয়ের ফলে গ্রাহক, এজেন্ট, ডিস্ট্রিবিউটর ও মার্চেন্টদের জন্য আরও বিস্তৃত আর্থিক সেবার সুযোগ তৈরির সম্ভাবনা যাচাই করা যাবে। আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠিত ব্যাংকিং সক্ষমতাকে কাজে লাগিয়ে নগদের ডিজিটাল প্ল্যাটফর্মে সঞ্চয় ও ঋণসেবার পরিসর আরও বাড়ানোর সুযোগ তৈরি হবে।

২০২১ সালের মার্চ থেকে আইএফআইসি ব্যাংকের সঙ্গে ‘অ্যাড মানি’ সেবায় যুক্ত রয়েছে নগদ। নতুন সমঝোতার মাধ্যমে সেই সহযোগিতার পরিধি আরও বাড়ানোর সম্ভাবনা যাচাই করা হবে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   নগদ অ্যাপ  আইএফআইসি  ব্যাংক  সঞ্চয়  ঋণসেবা  সমঝোতা 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: