আফগান মাটিতে ঘাঁটির দাবি নাকচ, পাকিস্তানের অভিযোগ অস্বীকার টিটিপির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালাতে আফগানিস্তানের মাটি ব্যবহার করার অভিযোগ অস্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। সংগঠনটির জ্যেষ্ঠ নেতা মুফতি

2026-09-21T22:55:17+00:00
2026-09-21T22:55:17+00:00
 
  সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
আফগান মাটিতে ঘাঁটির দাবি নাকচ, পাকিস্তানের অভিযোগ অস্বীকার টিটিপির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৫ পিএম 
তেহরিক-ই-তালেবান পাকিস্তান আফগানিস্তানের মাটি ব্যবহার করার অভিযোগ অস্বীকার করেছে। ছবি : এনডিটিভি
পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালাতে আফগানিস্তানের মাটি ব্যবহার করার অভিযোগ অস্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। সংগঠনটির জ্যেষ্ঠ নেতা মুফতি ঘাফরান দাবি করেছেন, তাদের সামরিক ও প্রশাসনিক কাঠামোর বড় অংশই পাকিস্তানের ভেতরে রয়েছে। 

এক সাক্ষাৎকারে ঘাফরান বলেন, টিটিপি পাকিস্তানের অন্তত ৩৯টি জেলায় সাংগঠনিক কাঠামো রয়েছে। এসব এলাকার অনেকগুলো আফগান সীমান্ত থেকে কয়েকশ কিলোমিটার দূরে বলেও তিনি দাবি করেন। 

পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগানিস্তানে টিটিপির নিরাপদ আশ্রয় রয়েছে এবং সেখান থেকেই পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হামলার পরিকল্পনা বা সহায়তা দেওয়া হয়। আফগানিস্তান অবশ্য পাকিস্তানের এই অভিযোগ অস্বীকার করে আসছে।


ভারতের সঙ্গে যোগসূত্রের অভিযোগও অস্বীকার 

টিটিপির সঙ্গে ভারতের কোনো সম্পর্ক বা ভারতীয় সহায়তার অভিযোগও প্রত্যাখ্যান করেছেন ঘাফরান। তিনি দাবি করেন, টিটিপির কার্যক্রম নিজস্ব অর্থায়ন ও সাংগঠনিক ব্যবস্থায় পরিচালিত হয়।  

তবে এসব দাবির কোনোটি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এনডিটিভি। 

আলোচনার সম্ভাবনাও তুলে ধরেছে টিটিপি

পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনার বিষয়ে ঘাফরান বলেন, টিটিপি অর্থবহ আলোচনায় আগ্রহী। তবে তিনি অভিযোগ করেন, পাকিস্তান অতীতে নিজেদের স্বার্থ অনুযায়ী আলোচনা থেকে সরে গেছে। 

এদিকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তে জঙ্গি তৎপরতা নিয়ে উত্তেজনা অব্যাহত রয়েছে। ইসলামাবাদ আফগানিস্তানের কাছে টিটিপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছে। সীমান্ত নিরাপত্তা ও টিটিপির উপস্থিতি দুই দেশের সম্পর্কের অন্যতম প্রধান বিরোধের কারণ হয়ে রয়েছে। 

সূত্র : এনডিটিভি 

সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   পাকিস্তান  আফগান  ঘাঁটি  টিটিপি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: